বাঁকুড়া লোকসভা কেন্দ্র সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য

এই পর্বে আমরা আলোচনা করব বাঁকুড়া লোকসভা আসনটি নিয়ে। শাল, পলাশ, মহুয়ায় ঢাকা বাঁকুড়া হাতছানি দেয় পর্যটকদের। বাঁকুড়া লোকসভা আসনের বর্তমান সাংসদ তৃণমূলের সদস্য তথা অভিনেত্রী মুনমুন সেন।

এই পর্বে আমরা আলোচনা করব বাঁকুড়া লোকসভা আসনটি নিয়ে। শাল, পলাশ, মহুয়ায় ঢাকা বাঁকুড়া হাতছানি দেয় পর্যটকদের। বাঁকুড়া লোকসভা আসনের বর্তমান সাংসদ তৃণমূলের সদস্য তথা অভিনেত্রী মুনমুন সেন। যদিও ২০১৯ নির্বাচনে মুনমুন সেন তৃণমূলের টিকিটে বাঁকুড়া ছেড়ে আসানসোল থেকে দাঁড়িয়েছেন। এই নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায় , সিপিএমের প্রার্থী অমিয় পাত্র।

এলাকার বিস্তৃতী

এলাকার বিস্তৃতী

রঘুনাথপুর, সালতোড়, রানিবাঁধ, রাইপুরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে এই লোকসভা কেন্দ্রটি। স্বাধীনতার পর প্রথমের দিকে এলাকায় কংগ্রেসের দাপট থাকলেও পরবর্তীকালে বাঁকুড়া লোকসভা আসন বহুকাল ধরে ছিল বামেদের দখলে। ২০১৪ সালের নির্বাচনে আসনটি প্রথমবারের জন্য জিতে নেয় তৃণমূল কংগ্রেস।

রাজনৈতিক ইস্যু

রাজনৈতিক ইস্যু

জলের সমস্যা এই লোকসভা কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ দিক। এছাড়াও ভোটের আগে শবরদের ঘিরে সরকারের উন্নয়ন পরিকল্পনাও নির্বাচনের অন্যতম ইস্যু। মাওবাদীদের ঘিরে একাধিক সমস্যায় একটা সময় জর্জরিত ছিল এই এলাকা। নির্বাচনী ইস্যু হিসাবেও বহুবার উঠে আসে মাওবাদের নাম।

সাংসদ হিসাবে মুনমুন সেন

সাংসদ হিসাবে মুনমুন সেন

এবার আসা যাক এলাকার সাংসদ মুনমুন সেনের প্রসঙ্গে। সুচিত্রা কন্যা মুনমুন সেন প্রথমবার এই কেন্দ্র থেকে তৃণমূলকে জয়ের স্বাদ পাইয়ে দিয়েছেন। ৬৪ বছর বয়সী এই স্বনামধন্য অভিনেত্রী তথা সাংসদ এপর্যন্ত সংসদে একটি মাত্র ডিবেট-এ অংশ নিয়েছেন। সংসদে তাঁর উপস্থিতির হার ৬৭ শতাংশ।

রাজনৈতিক মানচিত্র

রাজনৈতিক মানচিত্র

এককালে বামেদের অন্যতম পোক্ত দূর্গ বাঁকুড়া বর্তমানে একাধিক রাজনৈতিক সংঘর্ষের খবরে শিরোনাম কাড়ছে। মূলত বিজেপি বনাম তৃণমূলের লডা়ই, এই এলাকার রাজনৈতিক হাওয়া গরম করার পক্ষে যথেষ্ট। ১৯৮০ থেকে ২০১৪ পর্যন্ত এই এলাকায় সাংসদ হিসাবে নির্বাচিত হন সিপিএম-এর প্রথম সারির নেতা বাসুদেব আচারিয়া। ২০১৪ সালের ভোটে বাসুদেব আচারিয়াকে প্রায় ৯৮ হাজারের কিছু বেশি ভোটে হারিয়ে দেন মুনমুন সেন।

তথ্যের ভিত্তিতে একনজরে বাঁকুড়া

তথ্যের ভিত্তিতে একনজরে বাঁকুড়া

প্রায় ২১ লাখের বেশি মানুষের বাস বাঁকুড়া লোকসভা কেন্দ্রে । এলাকায় গ্রামীণ বসতিই বেশি। এই লোকসভা কেন্দ্রের প্রায় ৮৮.৭৪ শতাংশ মানুষ গ্রামাঞ্চলের বাসিন্দা। শহরে রয়েছেন ১১.২৬ শতাংশ মানুষ। ২০১৯ লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে বাঁকুড়ার জনমত কোনদিকে যায় সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+