মমতাকে জরুরি তলব রাজভবনে, রাজ্যপালের সঙ্গে বৈঠকে কি মিটবে রাজ্যের স্বাস্থ্য-সঙ্কট
এনআরএস-কাণ্ডের জেরে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থায় সঙ্কট তৈরি হয়েছে। সেই সঙ্কট মেটাতে এবার উদ্যোগী হলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জরুরি তলব করেছেন রাজভবনে।
এনআরএস-কাণ্ডের জেরে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থায় সঙ্কট তৈরি হয়েছে। সেই সঙ্কট মেটাতে এবার উদ্যোগী হলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জরুরি তলব করেছেন রাজভবনে। রাজভবনে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবিধানিক প্রধান রাজ্যপাল ও প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মুখোমুখি হতে পারেন।

গত সোমবার এনআরস হাসপাতালে জুনিয়র ডাক্তার প্রহৃত হন রোগীর পরিবারের হাতে। রোগী মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তার জেরে এক জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায় গুরুতর আহত হন। তিনি এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই অবস্থায় রাজ্যের হাসপাতালে আন্দোলন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা।
এই অবস্থায় শুক্রবার সন্ধ্যায় পরিবহ মুখোপাধ্যায়কে হাসপাতালে দেখতে যান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। তিনি সংবাদমাধ্যমকে জানান, রাজ্যে স্বাস্থ্য পরিষেবার শোচনীয় পরিস্থিতিতে একটি সমাধান সূত্র বের করতে মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর ফোনে তিনি রেসপন্স পাননি। তাই শনিবার বিকেলে তাঁকে রাজভবনে আসার জন্য চিঠি দিয়ে অনুরোধ করেছেন রাজ্যপাল।
বর্তমানে চিকিৎসকদের অন্দোলন ছড়িয়ে পড়েছে রাজ্য ছাড়িয়ে দেশেও। মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করলেও কোনো সমস্যা সমাধান তো হয়ইনি, উল্টে আরও করুণ হয়েছে অবস্থা। জুনিয়র ডাক্তারদের দাবি, মুখ্যমন্ত্রীকে আসতে হবে, এখানে এসে কথা বলতে হবে জুনিয়র ডাক্তারদের সঙ্গে। তবেই স্ট্রাইক তোলা হবে।
এই অবস্থায় মুখ্যমন্ত্রী সিনিয়র ডাক্তারদের নবান্নে ডেকে বৈঠক করলেও, কোনও সমাধানের রাস্তা বের হয়নি। সেই বৈঠকে জুনিয়র ডাক্তাররা সামিল হননি। মুখ্যমন্ত্রীর আর্জি মানেননি জুনিয়র ডাক্তাররা। তাঁরা অস্বীকার করেন নবান্নে যেতে। এই অবস্থায় রাজ্যের সাংবিধানিক প্রধান ও প্রশাসনিক প্রধানের বৈঠকে কোনও সমাধান সূত্র মেলে কি না সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।












Click it and Unblock the Notifications