Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'বাড়ি গিয়ে শুনানি করা হবে'! সাংসদ কাকলির খসড়া-বিতর্কে নয়া মোড়, হঠাৎ কেন এই সিদ্ধান্ত কমিশনের?

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ SIR ঘিরে এবার নতুন করে এক বিতর্কে জড়াল নির্বাচন কমিশন। এসআইআরের খসড়া তালিকায় নাম না থাকার কারণে বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তি শুরু হয়েছে।

-

নোটিস অনুযায়ী, কাকলির দুই পুত্রের পাশাপাশি তাঁর মা ও বোনকেও শুনানিতে হাজির হতে বলা হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই প্রশ্নের মুখে পড়েছে নির্বাচন কমিশন। বিতর্ক বাড়তেই কমিশনের তরফ থেকে জানানো হয় যে, সাংসদের বৃদ্ধা মাকে আর বাইরে এসে শুনানিতে অংশ নিতে হবে না। তিনি যদি চান তাহলে তাঁর বাড়িতেই গিয়েই শুনানি করা হবে। তবে পরিবারের বাকি তিন সদস্যের ক্ষেত্রে কোনোরকম ছাড় দেওয়া হবে কি না, সে বিষয়ে কমিশন আলাদা করে কিছু জানায়নি। সেই কারণে মনে করা হচ্ছে যে, তাঁদের শুনানি কেন্দ্রেই হাজিরা দিতে হবে।

গতকাল পরিবারের চার জনের কাছে নোটিস পৌঁছনোর পরই ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সরব হয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। তাঁর বক্তব্য, তিনি দীর্ঘদিন ধরে একই বুথের ভোটার। তাঁর দুই ছেলেও সমাজে প্রতিষ্ঠিত চিকিৎসক। তা সত্ত্বেও কীভাবে পরিবারের চার সদস্যের নাম খসড়া তালিকায় বাদ পড়তে পারে এবং শুনানির ডাক আসে, সেই প্রশ্নই তোলেন তিনি।

রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, SIR প্রক্রিয়া নিয়ে শুরু হওয়ার পর থেকেই আপত্তি জানিয়ে আসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে, দীর্ঘ দু'বছরের কাজ মাত্র দু'মাসের মধ্যে শেষ করতে গিয়ে অস্বাভাবিক চাপে পড়তে হচ্ছে বুথ লেভেল অফিসারদের (BLO)। তাঁর দাবি, অতিরিক্ত কাজের চাপের কারণে অনেক কর্মী মানসিকভাবে ভেঙে পড়ছেন। কেউ কেউ আত্মহত্যার পথও বেছে নিচ্ছেন, আবার অসুস্থ অবস্থাতেই কারও কারও মৃত্যু হচ্ছে। এইরকম পরিস্থিতিতে SIR প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার আবেদনও জানিয়েছিলেন তিনি।

আর এর মধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর বিভিন্ন জায়গা থেকে একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে এসে চলেছে। অনেকের নাম বাদ পড়া, ভুল তথ্য অন্তর্ভুক্ত হওয়া নিয়ে শুরু হয়েছে নানারকমের বিতর্ক।

কাকলির মতে, একজন জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও যদি তাঁর পরিবারের সদস্যদের এরকম ভাবে শুনানিতে ডাক পড়ে, তা হলে সাধারণ মানুষের ক্ষেত্রে কী অবস্থা হতে পারে, তা সহজেই বোঝা যাচ্ছে।

সব মিলিয়ে SIR প্রক্রিয়ার নিরপেক্ষতা এবং স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছে এই ঘটনা। নির্বাচন কমিশনের ভূমিকা ও ভোটার তালিকার নিবিড় সংশোধনের পদ্ধতি নিয়ে আগামী দিনে বিতর্ক আরও বাড়তে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+