'বাচ্চা ছেলে'-র পাল্টা 'ধেড়ে ছেলে', এই কারণেই সন্দেহের তালিকায় শুভ্রাংশু
নজর রাখা হচ্ছে তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়ের ওপর। পার্থ ভৌমিক এবং অর্জুন সিংকে এ ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে। এমনটাই জানালেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি এবং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
নজর রাখা হচ্ছে তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়ের ওপর। পার্থ ভৌমিক এবং অর্জুন সিংকে এ ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে। এমনটাই জানালেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি এবং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মুকুল রায়কে ধেড়ে ছেলে বলে কটাক্ষ করেছেন তিনি।

বাবা-ছেলের মধ্যে রাজনৈতিক স্তরে কথা চালাচালি হয়। বিষয়টি নিয়ে দলের কর্মীদের মধ্যে প্রশ্ন উঠছে। বাবা মুকুল রায় দলত্যাগ করলেও, ছেলে শুভ্রাংশু তৃণমূলের থাকার বিষয়ে অঙ্গীকার বদ্ধ থাকার কথা ঘোষণা করলেও, তা সন্দেহের চোখেই দেখছে তৃণমূল। কাঁচরাপাড়ায় দলের এক সভায় শুভ্রাংশু জানিয়েছিলেন, তাঁর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তাতে সন্তুষ্ট নয় তৃণমূল। উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি এবং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, নজর রাখা হচ্ছে শুভ্রাংশুর ওপর। তাঁর দাবি, দল ছাড়লেও কোনও ক্ষতি হবে না তৃণমূলের।
রাজনৈতিক এবং ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতেই মুকুল রায় বিজেপিতে যোগ দিয়েছেন বলেছেন দাবি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। মুকুল রায়ের 'বাচ্চা ছেলে' মন্তব্য প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন মুকুল রায়ের রাজনৈতিক পরিপক্কতা নেই। সেই কারণে তিনি( মুকুল রায়) যাকে-তাকে বাচ্চা ছেলে বলছেন। এব্যাপারে জ্যোতিপ্রিয় মল্লিক পাল্টা বলেন, ওঁর নাম তিনি ধেড়ে ছেলে রেখেছেন।
এর আগেও শুভ্রাংশু রায় প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন, বাপ-ছেলের মধ্যে লুকোচুরি চলছে। এই খেলা আর চলবে না সতর্কবাণীও দিয়েছিলেন তিনি। এপ্রসঙ্গে কোনও মন্তব্য করেননি বিজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশ রায়। এর পরেও হাড়োয়ায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে হাজির ছিলেন তিনি।
তবে শুভ্রাংশু রায় সূত্রে খবর, দলের নেতারা তাঁকে উপেক্ষা করছেন। ফলে দলের কর্মসূচিতে অংশ নিতে পারছেন না তিনি।












Click it and Unblock the Notifications