ভগবান থেকে শয়তান হয়েছি! ভরা এজলাসে কেন এ কথা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

ভরা এজলাসে কেন এ কথা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

'ভগবান থেকে শয়তান হয়ে গিয়েছি'! সম্প্রতি যে বিচারপতি রাজ্যের মানুষের কাছে ভগবান হয়ে দেখা দিয়েছিলেন, বিশেষ করে বিক্ষোভরত চাকরিপ্রার্থীরা যাঁকে ভগবান বলে মনে করছিলেন, তিনি কি না ভরা এজলাসে বলে উঠলেন শয়তান হয়ে গিয়েছি! কেন এ কথা বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

ভগবান থেকে শয়তান হয়েছি! ভরা এজলাসে কেন এ কথা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে তখন প্রাথমিক নিয়োগ দুর্নীতির একটি মামলার শুনানি চলছিল। এজলাস ছিল ভিড়ে ঠাসা। তারই মধ্যে এক মহিলা বিচারপতিকে উদ্ধার করে বলে ওঠেন, ধর্মাবতার আমার কথা একটু শুনুন। আর তাঁর কথা শুনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা প্রত্যুত্তর দিলেন, তাতেই গুঞ্জন শুরু হয়ে যায় আদালতে।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক নির্দেশের জেরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন শিরোনামে উঠে এসেছেন। তাঁকে এক শ্রেণির মানুষ ভগবান বলে মনে করছেন। নিয়োগ দুর্নীতির শিকার হওয়া চাকরিপ্রার্থীদের কাছে ভগবান হয়ে ওঠা বিচারপতিকে স্মরণ করতে দেখা যায় টেট পরীক্ষার্থীদেরও।

এহেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সোমবার প্রাথমিক নিয়োগ দুর্নীতির একটি মামলার শুনানি চলাকালীন এক মহিলা প্রার্থী বলেন, ধর্মাবতার আমরা কথাটা একবার শুনুন। আমি বঞ্চিত চাকরিপ্রার্থী। বহু বছর ঘুরেছি। মামলা করেছি। কিন্তু ফল হয়নি। একথা শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, এখন মামলা গ্রহণের সময় নেই। আর এভাবে মামলা করা যায় না। পদ্ধতি মেনে আবেদন করুন।

এরপর ওই মহিলা আবেদনকারী ফের বলে ওঠেন, আপনিই ভরসা। আপনাকে ভগবানের মতো দেখি। তখন বিচারপতি বলেন, আমি ভগবান-টগবান নই। আমি এখন বদলে গিয়েছি। আমি এখন শয়তান হয়ে গিয়েছি। ভগবান থেকে শয়তান। এরপর অবশ্য ওই অবদানকারীকে আশ্বস্ত করেন বিচারপতি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁকে বলেন, আপনার মামলার নম্বর দিযে যান, বুধবার বিষয়টি দেখতে পারি।

এখানেই শেষ নয় ঘটনা পরম্পরা। আদালত থেকে বেরনোর সময় মাথা ঘুরে পড়ে যায় ওই মহিলা। তাতে উদ্বিগ্ন হয়ে ওঠেন বিচারপতি। মহিলা সম্বিত ফিরে পেলে বিচারপতি তাঁকে বলেন, আপনি সাবধানে যান, আপনার মামলার শুনানি হবে। চিন্তা করবেন না।

এই ঘটনায় স্পষ্ট শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক যুগান্তকারী রায় দিয়ে সমাজজীবনে কতটা গভীর প্রভাব ফেলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই কারণে ভরা আদালতে তাঁকে এর মহিলা আবেদনকারী বলছেন, আপনাকে আমরা ভগবান বলে মনে করি। একইসঙ্গে এটাও বলা আবশ্যক যে বিচারপতি বিচারপ্রক্রিয়ার গতানুগতিক ধারাকে বদলে নিজে কতটা জনপ্রিয় হয়ে উঠেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+