এবার মদন মিত্রের রোড-শোয়ে উঠল 'জয় শ্রীরাম' স্লোগান! পাল্টা দিলেন তৃণমূল নেতা
এবার ভাটপাড়ায় মদন মিত্রের রোড-শোতে উঠল জয় শ্রীরাম স্লোগান। এদিন দুপুরে কাঁকিনাড়া বাজার-সহ দুটি জায়গায় এই স্লোগান শোনা যায়। উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি সামাল দেয় র্যাফ।
এবার ভাটপাড়ায় তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্রের রোড-শোতে উঠল 'জয় শ্রীরাম' স্লোগান। এদিন দুপুরে কাঁকিনাড়া বাজার-সহ দুটি জায়গায় এই স্লোগান শোনা যায়। উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি সামাল দেয় র্যাফ। নেপথ্যে বিজেপি, অভিযোগ করেছে তৃণমূল। মদন মিত্র এলাকায় দুষ্কৃতী রাজের অভিযোগ করেন।

মদন মিত্রের রোড শোতে 'জয় শ্রীরাম'
ভাটপাড় বিধানসভা কেন্দ্রের ঘোষপাড়া থেকে রোড শো শুরু হয়েছিল এদিন দুপুরে। কাঁকিনাড়া বাজারের কাছে পৌঁছতেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বেশ কিছু যুবক জয় শ্রী রাম স্লোগান দিতে থাকেন। এছাড়াওর রাস্তার মধ্যে দ্বিতীয় এক জায়গাতেও এই স্লোগান শোনা যায়। উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি সামাল দেয় র্যাফ।
নেপথ্যে বিজেপি, অভিযোগ করেছে তৃণমূল। বিজেপির দিবা স্থানীয় মানুষ মদন মিত্রকে চাইছেন না। তাই এই স্লোগান উঠেছে।

পাল্টা দিলেন মদন
মদন মিত্রকে এসম্পর্কে প্রশ্ন করা হলে, তিনি বলেন, ভাটপাড়ায় অর্জুন সিং-এর পরিবারতন্ত্র চলেছে। তিনি জিতলে দুষ্কৃতীদের মরুদ্যানকে শান্তির মরুদ্যানে
পরিণত করবেন তিনি।

জয় শ্রীরাম স্লোগান শুনে ধাওয়া মমতার
শনিবার বিকেলে পূর্ব মেদিনীপুরে চন্দ্রকোণার কাছে মুখ্যমন্ত্রীর গাড়ি দেখেই বেশ কয়েকজন জয় শ্রীরাম স্লোগান দেন। মুখ্যমন্ত্রীর কানে যেতেই গাড়ি থামিয়ে দরজা খুলে
রাস্তায় নেমে আসেন তিনি। মুখ্যমন্ত্রীকে নামতে দেখে যুবকরা পালাতে শুরু করে। মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল কী রে পালাচ্ছিস কেন।
মদনের রোড শো-এ মুম্বইয়ের অভিনেতা
এদিন ভাটপাড়ায় মদন মিত্রের রোড শোতে ছিলেন বলিউড অভিনেতা শক্তি কাপুর। এছাড়াও ছিলেন ভোজপুরি সিনেমায় অভিনয় করা রাণী চট্টোপাধ্যায়। তাঁদের
দেখার জন্যও রাস্তার ধারে ভিড় জমে যায়।












Click it and Unblock the Notifications