রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন?
মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার রঘুনাথগঞ্জে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে ব্যাপক ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গতকাল (শুক্রবার) ম্যাকেঞ্জি মাঠ থেকে শুরু হয় মিছিলটি। তবে, ফুলতলা মোড়ে মিছিল পৌঁছতেই হামলার অভিযোগ ওঠে। বিজেপির জেলা নেতৃত্ব দাবি করেছে যে, আশপাশের বাড়ির ছাদ থেকে হঠাৎ করেই মিছিলকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। জানা গিয়েছে যে, ঘটনাটিতে ১০ জনের বেশি আহত হয়েছেন।

আক্রান্ত হওয়ার পরেও মিছিলটি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে রঘুনাথগঞ্জ শহরের ভিতরে আবারও হামলা হওয়ার অভিযোগ ওঠে। পুরো পরিস্থিতি খুব তাড়াতাড়ি অবনতি হওয়ার কারণে এলাকাটিতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। এইসংগে কেন্দ্রীয় বাহিনীও নামানো হয় এবং এলাকায় টহল শুরু হয়ে যায়। অশান্তির কারণে ফুলতলা এলাকায় অনেক দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। কোথাও কোথাও আবার আগুন লাগানোর অভিযোগও উঠেছে। কিছু সময়ের জন্য সম্পূর্ণ এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়ে নেয়। এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা অনেকটাই সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনাটি ঘটার পর রাজনৈতিক মহলেও এর তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন। সেই পোস্টে নির্বাচন পর্বে প্রশাসনিক রদবদল নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তাঁর দাবি যে, এই পরিবর্তনের পর থেকেই বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা বেড়ে চলেছে। কোথাও ধর্মীয় আবেগ উসকে দেওয়ার চেষ্টা, কোথাও ভাঙচুরের কারণে সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
This is the kind of “PARIVARTAN” the BJP seeks to impose on the soil of Bengal. Immediately after the announcement of elections, the @ECISVEEP initiated sweeping administrative changes- replacing the Chief Secretary, Home Secretary, DGP, ADGs, IGs, SPs, DMs, the Kolkata Police… pic.twitter.com/wjjsclm92S
— Abhishek Banerjee (@abhishekaitc) March 28, 2026
এছাড়াও তিনি ইঙ্গিত দিয়েছেন যে, অনেকে মনে করছেন বাংলায় বাইরের ধাঁচের হিংসার রাজনীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। যদিও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে, সম্পূর্ণ পরিস্থিতির উপর কড়াকড়ি ভাবে নজর রাখা হচ্ছে এবং শান্তি বজায় রাখার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
-
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
ভোটের আগে গেরুয়া শিবিরে বড় চমক! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ, জল্পনা তুঙ্গে -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা












Click it and Unblock the Notifications