বিধায়কের অস্বাভাবিক মৃত্যুতে সুষ্ঠু তদন্তের আহ্বান রাজ্যপালের! মমতার 'গুণ্ডা'রাজের নিন্দা নাড্ডার

বিধায়কের অস্বাভাবিক মৃত্যুতে সুষ্ঠু তদন্তের আহ্বান রাজ্যপালের! মমতার গুণ্ডারাজের নিন্দা জেপি নাড্ডার

ভোরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের দেহ। এই ঘটনাকে মর্মান্তিক বলে মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে আইনশৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছেন তিনি। অন্যদিকে রাজ্যপাল, এই ঘটনায় সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন।

বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যু

বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যু

হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের রহস্য মৃত্যু। উত্তর দিনাজপুরের বিন্দলে তাঁর গ্রামের বাড়ির এলাকায় ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। পরিবারের অভিযোগ, খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছে পরিবার।

 হত্যাকাণ্ড বলে অভিযোগ বিজেপির সর্বভারতীয় সভাপতির

হত্যাকাণ্ড বলে অভিযোগ বিজেপির সর্বভারতীয় সভাপতির

দলের বিধায়কের মৃত্যুর ঘটনাকে সন্দেহজনক হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন বিজেপির সর্বভারতী সভাপতি। বিষয়িটে মর্মান্তির ও শোচনীয় বলেও বর্ণনা করেছেন তিনি। কটাক্ষ করে তিনি বলেছেন, এই ঘটনাই বলে দিচ্ছে পশ্চিমবঙ্গে গুণ্ডারাজ ও আইনশৃঙ্খলার ব্যর্থতার কথা।

মানুষ ক্ষমা করবে না

মানুষ ক্ষমা করবে না

জেপি নাড্ডা আরও বলেন, মানুষ ভবিষ্যতে এজাতীয় সরকারকে ক্ষমা করবে না। তারা এই ঘটনার তীব্র নিন্দা করছেন বলে জানিয়েছেন।

 রাজ্যপালের প্রতিক্রিয়া

রাজ্যপালের প্রতিক্রিয়া

এই ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্যপাল বলেছেন, খুনের অভিযোগও উঠে আসছে। ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি করেছেন তিনি।

রাহুল সিনহার প্রতিক্রিয়া

রাহুল সিনহার প্রতিক্রিয়া

দলের বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছেন, বিজেপি নেতা রাহুল সিনহা। তৃণমূল কংগ্রেস এই মৃত্যুর পিছনে আছে বলে অভিযোগ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+