Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Digha: সমুদ্রে ভেসে আসেনি, দিঘায় 'ভাঙা' জগন্নাথ মূর্তি রেখে এসেছিল বস্তির ছেলেরাই! ফাঁস আসল সত্য

Digha Jagannath Temple: ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন। ২৯ এপ্রিল রয়েছে মহাযজ্ঞ। প্রস্তুতির যাবতীয় বৈঠকও সেরে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে রবিবার বিকেলে দিঘার সমুদ্রে জগন্নাথদেবের মূর্তি ভেসে আসার খবরে ছড়িয়েছে চাঞ্চল্য। কিন্তু গোটাটাই মিথ্যে বলে দাবি। নেপথ্যের সত্য ঘটনা জানালেন কল্পনা জানা নামে স্থানীয় এক গ্রামবাসী।

দিঘার সমুদ্র সৈকতে জগন্নাথদেবের মূর্তি ভেসে আসায় অলৌকিক কাহিনী জুড়ে দিচ্ছেন অনেকেই। অল্পস্বল্প ভেঙে যাওয়া সেই মূর্তি দেখতে ভিড়ও জমান পর্যটকরা। অনেকের আবার দাবি, দিঘার জগন্নাথ মন্দিরে এই মূর্তিটিকে ঠাঁই দেওয়া হোক। ইতিমধ্যেই সেই মূর্তি বাড়ি নিয়ে গিয়ে পুজোও করতে শুরু করেছেন ভোগীব্রহ্মপুর গ্রামের বাসিন্দা অবনী সামন্ত। এদিকে জগন্নাথদেবের ভাঙা মূর্তি কালকেই সমুদ্রে ভাসিয়ে দিয়ে এসেছিলেন বলে দাবি কল্পনা জানার।

jagannath

খাদাল গোবরায় দুর্গা মন্দির রয়েছে কল্পনাদেবীর। সংবাদমাধ্যমের সামনে তিনি গোটা ঘটনা জানান। বলেন, এক বছর আগে তাঁর মন্দিরে স্থানীয় বাচ্চারা এসে জগন্নাথদেবের ওই মূর্তি বসিয়ে দিয়েছিল। মন্দিরে পুজোও করছিলেন তিনি। ২ মাস আগে মূর্তিটির কোনও কারণে হাত ভেঙে গিয়েছিল। মুখটাও ফেটে গিয়েছিল। এরপর মন্দিরের পুরোহিতকে জিজ্ঞেস করে কল্পনাদেবীকে ভাঙা মূর্তি রাখতে বারণ করেন তিনি। এমতাবস্থায় রবিবারই স্থানীয় বস্তির বাচ্চারা দুপুর ২টো নাগাদ ভাসিয়ে দিয়ে আসে সেই মূর্তি।

রাতে মোবাইল খুলতেন কল্পনা জানা দেখেন সেই মূর্তিই খবরের শিরোনামে চলে এসেছে। তাঁর স্পষ্টতই দাবি, মূর্তি ঘিরে যে অলৌকিক প্রচার চলছে, তা সম্পূর্ণ মিথ্যে। ওই মূর্তি ভেসে আসেনি, বরং বাচ্চারাই কুড়িয়ে নিয়েছে। তিনি বলেন, "আমরা পুজে করতাম, সেই ফটোও আছে। চাইলে দেখিয়েও দিতে পারব। আমাদের দুর্গা মন্দির, তাই আর নেওয়া সম্ভব না। সেকারণেই ভাসিয়ে দিয়ে আসা হয়েছিল।"

Take a Poll

অবনী সামন্ত নামে এক ব্যবসায়ী পুজো করছেন শুনে কল্পনা জানা বলেন, পুজো করুন তাতে আপত্তি নেই। তারা মূর্তি রাখতেই পারেন। তবে কোনও অলৌকিক কাহিনী নেই, যা রটছে তা মিথ্যে। প্রসঙ্গত, দিঘায় জগন্নাথ মন্দিরের কাছে একটি ঘাট তৈরি হচ্ছে। সেখানে তৈরি হচ্ছে প্রভুর মাসির বাড়ি। মিস্ত্রিরা কাজ করছিলেন সেখানে। কল্পনা জানার মন্দিরের ফেলে আসে ভাঙা জগন্নাথদেবের মূর্তিটি সেখানেই দেখতে পাওয়া যায়। এরপরই কেউ ফুল, কেউ মালা নিয়ে ছুটে আসেন। খবরের শিরোনামে চলে আসে ঘটনা। ভাইরাল হয়ে যায় তা। যদিও সোমবার আসল সত্য জানিয়ে দিলেন কল্পনা জানা।

এদিন জগন্নাথদেবের ভাঙা মূর্তি নিয়ে পোস্ট করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তৃণমূলকে নিশানা করে সুকান্তর প্রার্থনা, যারা প্রভু জগন্নাথকে নিয়ে ছিনিমিনি খেলল, তাদের যেন শাস্তি দেন ভগবান। মূর্তিটির হাত ভাঙা রয়েছে। তাই সুকান্তর দাবি, এই মূর্তি এককালে কেউ পুজো করতেন। হিন্দু মতে সেটি ভেঙে যাওয়ায় পুজো হয় না। আর সেরকম একটি মূর্তি নিয়ে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন সুকান্ত। পুরী ধামকে তাচ্ছিল্য করতে দিঘায় জগন্নাথ কালচারাল সেন্টার এখন জগন্নাথ মন্দির বলে তৃণমূল চালাতে চাইছে বলে অভিযোগ সুকান্তর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+