'মন্ত্রিসভার প্রাক্তন সদস্যের সঙ্গে ভোটে লড়ছেন', শুভেন্দুর পাশে দাঁড়িয়ে মমতাকে চ্যালেঞ্জ নাড্ডার

ফের বাংলায় বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা। নাড্ডা বলেছেন, ‘শুভেন্দু ভবানীপুরে লড়তে গেছেন, না মমতা নন্দীগ্রামে গেছেন! নিজের মন্ত্রিসভার প্রাক্তন সদস্যের সঙ্গে ভোটে লড়ছেন মমতা’।

রাত পোহালেই হাইভোল্টেজ ভোট। এপিসেন্টার নন্দীগ্রামের দিকে নজর গোটা দেশের। মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে টাফ ফাইট শুভেন্দুর। আর সেই লড়াই শুরু হওয়ার আগেই ফের একবার বাংলা সফরে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

আর বাংলায় এসেই ফের পরিবর্তনের ডাক তাঁর মুখে। একই সঙ্গে ফের একবার শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

'প্রাক্তন সহকর্মীর সঙ্গে ভোটে লড়ছেন মমতা'

'প্রাক্তন সহকর্মীর সঙ্গে ভোটে লড়ছেন মমতা'

ধনেখালিতে বিজেপির প্রার্থীর হয়ে প্রচার করতে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আর বাংলাতে নেমেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন। একই সঙ্গে শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়ান তিনি। নাড্ডার দাবি, শুভেন্দু অধিকারী ভবানীপুরে লডতে যাননি! বরং মমতা বন্দ্যোপাধ্যায়য় নন্দীগ্রামে গিয়েছেন! খোদ নিজের মন্ত্রিসভার প্রাক্তন সদস্যের সঙ্গে ভোটে লড়ছেন মমতা, কটাক্ষ ছুঁড়ে দেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। একই সঙ্গে তাঁর প্রশ্ন, ভবানীপুর থেকে নন্দীগ্রামে কেন গেলেন মমতা? মুখ্যমন্ত্রী যদি মন্ত্রীর বিরুদ্ধে লড়তে যান তাহলে বড় নেতা কে? নন্দীগ্রামে হারবেন মমতা 'এই নির্বাচন আসল পরিবর্তনের জন্য'

আসল পরিবর্তন দেখবে বাংলা

আসল পরিবর্তন দেখবে বাংলা

ভোটের প্রচারে ধনেখালির জনসভায় তৃণমূলকে আক্রমণ বিজেপি সভাপতি জেপি নাড্ডার। তাঁর দাবি, এই নির্বাচন আসল পরিবর্তনের জন্য। প্রথম দফার তৃণমূলের সন্ত্রাস উপেক্ষা করে ৮৯ শতাংশ মানুষ ভোট দিয়েছে।এর থেকেই বোঝা যায় মানুষ পরিবর্তন চায়।'। তাঁর দাবি, এই নির্বাচনে সাফ হবে তৃণমূল। যদিও প্রথম দিন থেকেই এবার পরিবর্তনের পরিবর্তনের ডাক দেন বিজেপি নেতৃত্ব। সোনার বাংলা তৈরি হবে বলে দাবি। এদিন ফের একবার সেই বিষয়টি শোনা যায় নাড্ডার কথাতে।

 'মমতা মানুষের সঙ্গে প্রতারণা করেছেন'

'মমতা মানুষের সঙ্গে প্রতারণা করেছেন'

বাংলায় দাঁড়িয়ে একের পর এক মমতাকে তোপ জে পি নাড্ডার। একাধিক ইস্যুতে তৃণমূল নেত্রীকে তীব্র আক্রমণ। এমনকি বাংলার মানুষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতারণা করেছেন বলেও তোপ জে পি নাড্ডার। বিজেপির সর্বভারতীয় সভাপতির দাবি, 'রাজ্যে একের পর এক পাটশিল্প বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু সেগুলিকে খোলার জন্যে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। নাড্ডা বলেন, মমতা ডানলপ খুলবেন বলেছিলেন, কিন্তু ১০ বছরেও খোলেনি তিনি। তাঁর দাবি, প্রতিশ্রুতি দিয়েও তা রাখেনি তৃবমুল সরকার। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে প্রতারণা করেছেন বলে দাবি নাড্ডার। আরও কটাক্ষ, মা-মাটি-মানুষের কথা বলে ক্ষমতায় এসেছিলেন মমতা! আজ কেন তিনি এমন তোপ নাড্ডার।

মমতার বিরুদ্ধে তোষণের অভিযোগ

মমতার বিরুদ্ধে তোষণের অভিযোগ

ধনেখালির সভা থেকে আরও একবার মমতার বিরুদ্ধে তোষণের রাজনীতি নিয়ে মুখ খোলেন নাড্ডা। তাঁর কটাক্ষ,"আপনি মহরম পালন করুন, তাতে আমার কোনও আপত্তি নেই। রাম মন্দিরের শিলান্যাসের দিন বাংলায় কারফিউ কেন? অযোধ্যায় রাম মন্দির হওয়া উচিত কিনা? তাহলে বাংলায় কারফিউ কেন? দুর্গাপূজার বিসর্জনে বাধা দেওয়া হয় কেন? সরস্বতী পূজায় বাধা কেন দেওয়া হয়? বিজেপি সভাপতি বলছেন, "এই নির্বাচনে উন্নয়নের নতুন কাহিনী লেখা হবে। এই নির্বাচনে নতুন উদ্যোগে আসল পরিবর্তন আনার নির্বাচন। এটা গরিবের মুখে হাসি ফোটানোর ভোট, এটা কৃষকদের সমৃদ্ধি আনার ভোট, যুবকদের আশা-আকাঙ্ক্ষা পূরণের ভোট, পরিবর্তনের ভোট, সোনার বাংলা গড়ার ভোট।ওঁরা মানুষকে ধোঁকা দিয়েছে, এবার সময় এসেছে আপনারা ওঁদের শিক্ষা দিন, এবং ভারতীয় জনতা পার্টির সরকার বানান।"

আসছেন মোদী

আসছেন মোদী

দ্বিতীয় দফার ভোটের দিনে রাজ্যেই প্রচার সারবেন তিনি। একই দিনে দু'টি সমাবেশ করবেন। বিধানসভা নির্বাচনের প্রচারে এটাই বাংলায় প্রথমবার জোড়া সভা তাঁর। একই ভাবে তৃতীয় দফাতেও বাংলাতেই থাকবেন তিনি। রাজ্য বিজেপি সূত্রে খবর, ৬ এপ্রিল তৃতীয় দফার ভোটের দিনে হাওড়ার ডুমুরজলায় সভা করবেন মোদী। তার আগে ৩ এপ্রিল, শনিবারও রয়েছে তাঁর জোড়া সভা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+