এই সপ্তাহেই কি বাংলা থেকে বর্ষা বিদায়? উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাস একনজরে

রাজ্য থেকে বর্ষা বিদায় আসন্ন হলেও, এখনও পর্যন্ত তার কোনও সময় বলতে পারেনি আবহাওয়া দফতর। দেশের উত্তর-পশ্চিমাংশের পরে আরও বড় অংশ থেকে বর্ষা বিদায় নিতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে। অন্যদিকে আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত

রাজ্য থেকে বর্ষা বিদায় আসন্ন হলেও, এখনও পর্যন্ত তার কোনও সময় বলতে পারেনি আবহাওয়া দফতর। দেশের উত্তর-পশ্চিমাংশের পরে আরও বড় অংশ থেকে বর্ষা বিদায় নিতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে। অন্যদিকে আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা আগামী ২-৩ দিনের মধ্যে আরও সক্রিয় হবে এবং তার গতিপথ সম্পর্কে নিশ্চিত করে বলছে পারবে আবহাওয়া দফতর।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৫ অক্টোবর শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেমে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। এছাড়াও উত্তরবঙ্দের জেলাগুলিতে তাপমাত্রা পরিবর্তনেরও কোনও পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৫ অক্টোবর শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা হৃষ্টি হতে পারে। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। তাপমাত্রা পরিবর্তনেরও কোনও পূর্বাভাস নেই।

কলকাতায় মেঘলা আকাশ

কলকাতায় মেঘলা আকাশ

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও আপপাশের এলাকার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। সঙ্গে কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ।

দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণে ভারী বৃষ্টি চলছে

দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণে ভারী বৃষ্টি চলছে

দেশের উত্তর-পূর্বে অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়ে এদিনও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকালে ১৩-১৭ অক্টোবর, এছাড়াও রায়ালসীমা, উত্তর ও দক্ষিণ কর্নাটকে ১৩ ও ১৩ অক্টোবর এবং কেরল ও মাহেতে ১৫-১৭ অক্টোবরের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সাইক্লোন নিয়ে এখনও স্পষ্ট বার্তা নেই

সাইক্লোন নিয়ে এখনও স্পষ্ট বার্তা নেই

একটি বিদেশি বেসরকারি আবহাওয়া সংস্থার তরফে দেশের পূর্ব উপকূলে ১৭ ও ১৮ অক্টোবর নাগাদ সাইক্লোনের পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে এব্যাপারে আবহাওয়া দফতর তাদের দেওয়া পূর্বাভাসের ওপরেই নির্ভর করতে বলেছে। আপাতত উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই পরিস্থিতির দিকে আবহাওয়াবিদরা নজর রাখছেন।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২২.৪)
বহরমপুর (২৪.৮)
বাঁকুড়া (২৩.২)
বর্ধমান (২২)
কোচবিহার (২৪.১)
দার্জিলিং (১৪.২)
দিঘা (২৬.১)
কলকাতা (২৫.৫)
দমদম (২৪.১)
কৃষ্ণনগর (২৫.৮)
মালদহ (২৩.৮)
মেদিনীপুর (২৬.১)
শিলিগুড়ি (২৫.৫)
শ্রীনিকেতন (২২.৮)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+