West Bengal Police Reshuffle: বাংলার পুলিশে ব্যাপক রদবদল! বড় দায়িত্ব জাভেদ শামিমকে, আর কোথায় কী বদল?
West Bengal Police Reshuffle: আরজি কর-কাণ্ডে তোলপাড় জাতীয় রাজনীতি। বিচারের দাবিতে উত্তাল দেশ। তবে এই ঘটনায় প্রশ্নের মুখে কলকাতা পুলিশ। বেশ কয়েকটি পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টও। আর এই বিতর্কে কলকাতা পুলিশে ব্যাপক রদবদ।
জাভেদ শামিমকে বাড়তি দায়িত্ব দিল নবান্ন। যেখানে রাজ্য গোয়েন্দা বিভাগে এবং এডিজি (আইনশৃঙ্খলা) পদ তো থাকছেই, পাশাপাশি দুর্নীতিদমন শাখার অতিরিক্ত দায়িত্বও জাভেদ শামিমকে সামলাতে হবে (West Bengal Police Reshuffle)।

এই বিষয়ে ইতিমধ্যে নবান্নের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি (West Bengal Police Reshuffle) দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী দুর্নীতিদমন শাখার দায়িত্বে ছিলেন আইপিএস আর রাজাশেখরন। তাঁকে সরিয়ে ওই পদের জন্য শামিমকে দেওয়া হয়েছে। তবে তাৎপর্যভাবে আর রাজাশেখরনকে কোনও দায়িত্ব দেওয়া হয়নি।
অন্যদিকে আরও কয়েকটি পদের জন্যও রদবদল করা হয়েছে। যেমন রাজ্যপালের এডিসি পদও রয়েছে। আইপিএস মণীশ জোশী এডিসি পদের দায়িত্বে ছিলেন। তাঁকে সরিয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত ডেপুটি কমিশনার পদে নিযুক্ত করা হয়েছে।
অন্যদিকে রাজ্যপালের এডিসি পদে এক মহিলা অফিসারকে নিযুক্ত করা হয়েছে। নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ডব্লুবিপিএস অফিসার শান্তি দাসকে ওই পদে নিযুক্ত করা হয়েছে। রাজ্য মানবাধিকার কমিশনের অতিরিক্ত সুপার পদে দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন শান্তি দাস। এবার রাজ্যপালের এডিসি পদের দায়িত্ব দেওয়া হল। আরজি কর হাসপাতাল নিয়ে উত্তাল পরিস্থিতি। কলকাতা পুলিশের একাধিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।
আর এই আবহে হঠাত রদবদল নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। ঘটনার সঙ্গে কোন যোগসূত্র? তা নিয়ে শুরু হয়েছে চর্চা। যদিও পুলিশ প্রশাসনের একাংশের মতে, পুলিশ মহলে রদবদল নিয়ে আরজি কর কাণ্ডের কোনও যোগ নেই। এটা নিছক রুটিন বদলি। যদিও সূত্রের দাবি, আগামীদিনে আরও বেশ কয়েকটি পদের জন্য রদবদল করা হতে পারে কলকাতা পুলিশে। যদিও সরকারি ভাবে এই বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications