ধর্ষণের অভিযোগ মমতার রাজ্যের আইপিএস-এর বিরুদ্ধে! তদন্তে দিল্লি পুলিশ
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস অফিসারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। স্থানীয় এক মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস অফিসারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। স্থানীয় এক মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। পুরুলিয়ায় কর্মরত ওই পুলিশ অফিসারের নাম ধৃতিমান সরকার।

সূত্রের খবর, দিল্লির বহুজাতিক সংস্থায় কর্মরত ওই মহিলার দাবি অনুযায়ী, ২০১৬ থেকে তাদের মধ্যে পরিচয়। ফেসবুকের মাধ্যমে এই পরিচয় হয়েছিল বলে জানা গিয়েছে।
দিল্লি পুলিশের কাছে করা অভিযোগে ওই মহিলা দাবি করেছেন, প্রথমে টেলিফোনে তাদের যোগাযোগ। এরপর ঘনিষ্ঠতা বাড়ে। দুজনে ছিলেন একে অপরের একেবারে কাছের বন্ধু। দিল্লির একটি বিখ্যাত হোটেলে এই অফিসারের সঙ্গে তারা মিলিত হয়েছিলেন। সেখানেই তাকে ড্রাগ মেশানো পানীয় খেতে দেওয়া হয় বলে অভিযোগ। এর পরেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপর থেকে ওই মহিলাকে বারবারই বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয় বলে দাবি। ২০১৪-র এই আইপিএস পরেও একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্কে মিলিত হয়েছিলেন বলে অভিযোগ। সেইসঙ্গে বারবারই তাকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয় বলে দাবি। এবছরের মার্চে বিয়ের দিনও ঠিক করা হয় বলে দাবি করেছেন ওই মহিলা।

তবে বিয়ের জন্য ঘোষিত অনুষ্ঠানের আগেই সোশ্যাল মিডিয়ায় ধৃতিমান সরকার তাকে ব্লক করে দেন। এমন কী তার ফোনের উত্তর দেওয়াও বন্ধ করে দেন। এরপর থেকে বারবার ধৃতিমান সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়ে দিল্লির বরাখাম্বা থানায় অভিযোগ দায়ের করেন। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারার অধীনে ধৃতিমান সরকারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর অনুযায়ী, খুব শিগগিরই পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করবে দিল্লি পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রককেও বিষয়টি নিয়ে জানানো হবে।
সূত্রের খবর অনুযায়ী, দিল্লি পুলিশের দল ঘটনার তদন্তে পুরুলিয়ার যেতে পারে, কিংবা পুলিশ অফিসারকে দিল্লিতেও ডেকে পাঠানো হতে পারে।












Click it and Unblock the Notifications