সোশ্যাল মিডিয়ার দায়িত্বে নেই অ্যাই প্যাক! চন্দ্রিমা ইস্যুতে স্পষ্ট করল প্রশান্ত কিশোরের সংস্থা

আইপ্যাকের সগে তৃণমূলে সম্পর্ক কার্যত তলানির দিকে! যে কোনও মুহূর্তে ভেঙে যেতে পারে সম্পর্ক। বিশেষত পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে আইপ্যাকের সঙ্গে তৃণমূলের সংঘাত চরমে গিয়ে পৌঁছেছে। অনুমোদনহীন তালিকা প্রকাশ করে অশান্তি

আইপ্যাকের সগে তৃণমূলে সম্পর্ক কার্যত তলানির দিকে! যে কোনও মুহূর্তে ভেঙে যেতে পারে সম্পর্ক। বিশেষত পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে আইপ্যাকের সঙ্গে তৃণমূলের সংঘাত চরমে গিয়ে পৌঁছেছে। অনুমোদনহীন তালিকা প্রকাশ করে অশান্তির লাগিয়ে দেওয়ার মতো অভিযোগ আইপ্যাকের বিরুদ্ধে করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে।

চন্দ্রিমা ইস্যুতে স্পষ্ট করল প্রশান্ত কিশোরের সংস্থা

এখানেই শেষ নয়, রাজ্যের মন্ত্রীর সোশ্যাল মিডিয়াতে বিতর্কিত ছবি লাগিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ সামনে এসেছে। আর এই অবস্থায় এবার সরকারি ভাবে বিবৃতি দিল আইপ্যাক। একেবারে নাম করে তৃণমূল নেতৃত্বের একাংশকে মিথ্যাবাদী বলেও তোপ প্রশান্ত কিশোর সংস্থার।

এদিন আইপ্যাকের তরফে সোশ্যাল মিডিয়াতে একটি টুইট করা হয়। সেখানে ভোট কৌশলি সংস্থার দাবি, তৃণমূল কিংবা তৃণমূলের কোনও নেতার ডিজিটাল হ্যান্ডেল সামলায় না। যদি কেউ এই ধরনের কোনও দাবি করে থাকেন তবে হয় তিনি না জেনে বলছেন, অথবা ডাহা মিথ্যা কথা বলছেন।

এই বিষয়টি তৃণমূল নেতৃত্বকে খতিয়ে দেখারও আবেদন করেন আই প্যাক। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই টুইট খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত থেকেই হঠাত করেই সোশ্যাল মিডিয়াতে এক ব্যক্তি এক পদের হয়ে প্রচার শুরু হতে থাকে। আর তা অভিষেকের ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়ের প্রথম এই ক্যাম্পেন শুরু করেন। যেখানে স্পষ্ট বলা হয় যে এক ব্যাক্তি এক পদ থাকবে। আর এরপরেই একাধিক অভিষেক ঘনিষ্ঠ নেতা সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে প্রচার শুরু করেন।

যদিও এরপরেই আজ শুক্রবার সকালে ফিরহাদ হাকিম জানান, এই ক্যাম্পেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন নেই। বিভ্রান্ত তৈরি করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ ওঠে। আর এই বিতর্কের মধ্যেই দেখা যায় রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এক ব্যক্তি এই পদ ইস্যুতে অভিষেকের পাশে দাঁড়িয়েছেন। তাঁর সোশ্যাল মিডিয়ার সমস্ত কভার ফটোতে দেখা যায় আই সাপোর্ট এক ব্যক্তি এক পদ। যা নিয়ে আরও বিতর্ক তৈরি হয়।

যদিও এই অবস্থায় ঘটনার দায় আইপ্যাকের উপরেই চাপান চন্দ্রিমা। তিনি বলেন, জ্ঞাতসারে বিষয়টি হয়নি। আইপ্যাক তাঁকে না জানিয়েই এই কাজ করেছে। আর এই বিতর্কের পরেই কার্যত নড়েচড়ে বসে আইপ্যাক। একেবারে অভিযোগ খন্ডন করতে ময়দানে নেমে পড়লেন ভোট কৌসুলি প্রশান্ত কিশোর।

উল্লেখ্য ১০৮ পুরসভার প্রার্থী তালিকা সোশ্যাল মিডিয়াতে ফাঁস করে দেওয়ার অভিযোগ আইপ্যাকের বিরুদ্ধে তুলেছিলেন ফিরহাদ হাকিম। পাসওয়ার্ডের অপব্যবহার করা হয় বলেও অভিযোগ তোলেন। যদিও সেই সময়ে আইপ্যাকের তরফে ঘনিষ্ঠমহলে পরিস্কার জানানো হয়েছিল যে তাঁদের কাছে কোনও পাসওয়ার্ড নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+