তৃণমূলেও ভাঙন, বিধায়ককে হারিয়ে আইএনটিটিইউসি-র প্রাক্তন সভাপতিকে পেল কংগ্রেস
সোমবারই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের কংগ্রেস বিধায়ক গৌতম দাস দলবদলে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। তার ২৪ ঘণ্টার মধ্যেই কংগ্রেস পাল্টা জবাব দিল তৃণমূলকে।
সোমবারই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের কংগ্রেস বিধায়ক গৌতম দাস দলবদলে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। তার ২৪ ঘণ্টার মধ্যেই কংগ্রেস পাল্টা জবাব দিল তৃণমূলকে। দক্ষিণ দিনাজপুরের প্রাক্তন জেলা আইএনটিটিইউসি সভাপতি বিপ্লব মণ্ডলকে তৃণমূলের শিবির থেকে ছিনিয়ে নিল কংগ্রেস।

মঙ্গলবার এক ঘরোয়া অনুষ্ঠানে বিপ্লব মণ্ডল যোগ দেন কংগ্রেসে। পঞ্চায়েতের নির্বাচনের আগে তাঁর যোগদান তৃণমূলকে মুতোর জবাব বলেই মনে করছে কংগ্রেস নেতৃত্ব। বিধায়ক গৌতম দাসকে হারিয়ে বিপ্লব মণ্ডলকে ছিনিয়ে নিতে পেরে জেলা কংগ্রেস তৃপ্ত। প্রাক্তন এই জেলা আইএনটিটিইউসি সভাপতিও ঘরে ফিরে তৃপ্তি বোধ করছেন নিজে।
এই দলবদলের পর তিনি কংগ্রেসের হয়ে ভোটের টিকিটও পেতে চলেছেন এবার। বিপ্লববাবু কুমারগঞ্জ থেকে কংগ্রেসের টিকিটে জেলা পরিষদ আসনে লড়তে পারেন। এদিন ঘরোয়া অনুষ্ঠানে কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেও, কয়েকদিনের মধ্যে প্রকাশ্য সভায় তাঁকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হবে জানানো হয়েছে কংগ্রেসের তরফে।
পঞ্চায়েত ভোটের প্রাক মুহূর্তে অনেকেই দলবদল করে গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ। আসলে টিকিট পাওয়ার জন্যই এই দলবদলের খেলা চলছে। এজিন মুর্শিদাবাদেও ফরওয়ার্ড ব্লক নেত্রী মাকসুদা বেগম বামপন্থী রাজনীতি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূলের একাংশও তাঁর দলবদলের পিছনে প্রার্থী হওয়ার ইচ্ছা রয়েছে বলে অভিযোগ করা হয়।












Click it and Unblock the Notifications