Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

International Women's Day: আত্মমর্যাদা নিয়ে নারীদের দশভূজা হয়ে ওঠার পথ দেখাচ্ছেন ফ্যাশন ডিজাইনার ডালিয়া বি

পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি, চির কল্যাণকর। অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।

কাজী নজরুল ইসলামের কবিতার এই পংক্তি দিয়েই নির্ধারণ করা যায় যে সৃষ্টির সবকিছুই নারী তত্ত্ব ছাড়া অসম্পূর্ণ। নারীরাই হলেন সমাজের আসল স্থপতি, একথা বলে গিয়েছেন মহাপুরুষরা।

International Women s Day

সৃষ্টি, লালন, পালন এবং কখনও হার না মানার অদম্য শক্তি নিয়ে আজও এগিয়ে চলেছেন সমাজের দশভূজারা। তেমনই এক দশভূজা হলেন ডালিয়া বি মিত্র। সংসার আর সন্তান সামলাতে দেশের প্রথম সারির কোম্পানির চাকরি থেকে রেজিগনেশন, কিন্তু তারপরেও আত্মমর্যাদা নিয়ে এগিয়ে চলার অদম্য প্রয়াস তাঁকে করে তুলেছে বাংলার ফ্যাশন দুনিয়ার অন্যতম পরিচিত মুখ। অঞ্জনা বসু, টোটা রায়চৌধুরী, অপরাজিতা আঢ্য, সহ একগুচ্ছ তারকা তো বটেই, বাংলার নারী কুলের আরও এক রেনেসাঁ শুভমস্তুর মহিলা পুরোহিতরাও সেজে উঠেন তাঁর পোশাকে।

তিনি শুধু নিজে কাজ করছেন তাই নয়, কর্মসংস্থানেরও ব্যবস্থা করছেন বহু মানুষের। প্রায় বিলুপ্তির পথে চলে যাওয়া ব্লক শিল্পকে পুনরায় উজ্জীবিত করার লড়াই চালিয়ে যাচ্ছেন ডালিয়া বি মিত্র। একই সঙ্গে ফ্যাশন জগতকে দিচ্ছেন নিত্যনতুন উপহার।

তবে এই রাস্তাটা খুব একটা সহজ ছিল না। শুধুমাত্র আর্থিক প্রতিকূলতাই নারীদের ক্ষেত্রে একমাত্র প্রতিকূলতা নয়। গৃহস্থ এবং সামাজিক নানা রকম প্রতিকূলতাকে কাটিয়ে তবেই এক নারী সামনে এগিয়ে যেতে পারেন। মেয়েদের জীবন ঘড়ির পেন্ডুলামের মত। সব ক্ষেত্রেই নির্দিষ্ট ব্যালেন্স করে চলাটা অত্যন্ত জরুরি। চলার পথে এটাই সব থেকে বড় অভিজ্ঞতা বলে জানালেন ডালিয়া।

তবে আসল লড়াইটা সম্পূর্ণ অন্য। বর্তমানে আধুনিকতার যুগে প্রায় হারিয়ে যেতে বসেছে বাংলার ছাপা শিল্প বা ব্লক শিল্প। আর যার ফলে অনিশ্চয়তার অন্ধকারে ডুবে যাচ্ছেন সেই সব শিল্পীরা। ব্লক শিল্প ও শিল্পীদের বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছেন ডালিয়া বি মিত্র। শুধুমাত্র বেঁচে থাকা নয়, মেয়েদের আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকাটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। প্রতিপদে তা শিখিয়ে দিচ্ছেন ডালিয়া বি মিত্র। আন্তর্জাতিক নারী দিবসে কুর্নিশ সমাজের সেই প্রতিটি দশভূজাকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+