আতঙ্কের পরিবেশ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় যে পথে হাঁটলেন বসিরহাটবাসী
হঠাৎ করেই বসিরহাট উত্তপ্ত হয়ে উঠল। কেন উত্তপ্ত হল, কার দায়, প্রশাসনেরই বা কী ভূমিকা— এখন আর সেসব নিয়ে ভাবতে চাইছে না বসিরহাটবাসী। এখন তাঁদের ভাবনায় শুধু শান্তি প্রতিষ্ঠা।
আতঙ্কের পরিবেশ এখনও পুরোপুরি কাটেনি বসিরহাটে। এখনও ধিকিধিকি জ্বলছে আগুন। গুজব ছড়িয়ে পড়লে ফের হিংসার আগুন জ্বলতে পারে। প্রশাসনের প্রতি বিশ্বাস হারিয়ে তাই এলাকার বাসিন্দারাই গড়ে ফেললেন শান্তি বাহিনী। কোনওমতোই এলাকায় আর গুজব ছড়াতে দেবেন না তাঁরা। বসিরহাটকে স্বাভাবিক ছন্দে ফেরাতেই তাঁদের এই উদ্যোগ।
ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বসিরহাটের পরিস্থিতি। এলাকায় এখনও থমথমে। শুনশান, বনধের পরিবেশ বিরাজ করছে এলাকায়। তবু দু'চারজন সাহস করে এখন রাস্তায় বের হচ্ছেন। আতঙ্ক সরছে ধীরে ধীরে। এরই মধ্যে প্রবল সংকট দেখা দিয়েছে ইন্টারনেট পরিষেবা না থাকায়। অচল হয়ে রয়েছে ব্যাঙ্ক। এদিকে রসদও ফুরিয়েছে বাসিন্দাদের।

হঠাৎ করেই বসিরহাট উত্তপ্ত হয়ে উঠল। কেন উত্তপ্ত হল, কার দায়, প্রশাসনেরই বা কী ভূমিকা- এখন আর সেসব নিয়ে ভাবতে চাইছে না বসিরহাটবাসী। এখন তাঁদের ভাবনা শুধু একটাই- যে করেই হোক এলাকায় শান্তি প্রতিষ্ঠা করা। তাই কারও বিরুদ্ধেই বিদ্বেষ মনে পুষে রাখতে চাইছেন না তাঁরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু'দিন আগেই ঘোষণা করেছেন রাজ্যে শান্তিবাহিনী গড়া হবে। এলাকায় শান্তি রক্ষা করাই হবে সেই বাহিনীর কাজ। দলমত নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়েই হবে এই শান্তি বাহিনী। কিন্তু বসিরহাটের মানুষ আর সেই ভরসায় অপেক্ষা করে থাকতে চাইছেন না। আগেভাগেই এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শান্তিবাহিনী গড়ার কাজ শুরু করে দিয়েছেন তাঁরা।
পুলিশ-প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখেই জাতপাতের ঊর্ধ্বে গিয়ে এই শান্তিবাহিনী তৈরি হচ্ছে। নতুন করে যাতে উত্তেজনা না তৈরি হয়, তা দেখবে এই বাহিনী। বহিরাগতরা যাতে এলাকায় ঢুকে উসকানি দিতে না পারে, শান্তিবাহিনী সেদিকেও লক্ষ্য রাখবে। রাত পাহারাও দেবে এই বাহিনী।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications