Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Indian Railways: ভোর ৪:৫০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে 'ভোট গণনা স্পেশাল'! কোথায় যাবে জানুন

Indian Railways: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরেই দেশের ৫৪৫ টি আসনে নির্বাচনের (Lok Sabha Election 2024) ফল গণনা শুরু হবে। বাংলাতে ৪২ টি লোকসভা আসনের ৫৫ টি কেন্দ্রে ভোট গণনা হবে। একেবারে কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে গোটা গণনা কেন্দ্রগুলিকে। আছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বাংলার ৪২ টি লোকসভা আসনে দ্রুত গণনা শেষে করতে প্রায় ২৫ হাজার কর্মী-আধিকারিক নিয়োগ করেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।

Indian Railways

বিপুল এই কর্মীদের কথা ভেবে বড় ব্যবস্থা ভারতীয় রেলের (Indian Railways)। গণনার দিনের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করল পূর্ব রেলওয়ে। কলকাতা সহ রাজ্যের ৯ আসনে শেষ এবং সপ্তম দফা নির্বাচনের দিন বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছিল ভারতীয় রেল (Indian Railways)। এবার গণনার দিনেও বিশেষ ব্যবস্থা রেলের। ইতিমধ্যেই পূর্ব রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

সেই মতো আগামীকাল অর্থাৎ চার জুন গণনার জন্য শিয়ালদহ থেকে একটি স্পেশাল লোকাল (Local Train) চলবে।। সেই মতো ভোর ৪: ৫০ মিনিটে শিয়ালদহ থেকে ক্যানিং এর উদ্দেশ্যে রওনা দেবে স্পেশাল ট্রেন। ৬:০৩ মিনিটে ক্যানিং এ পৌঁছাবে এই ট্রেন। এবং সমস্ত স্টেশনে দাঁড়াবে ট্রেনটি (Indian Railways)। রেলের তরফ থেকে জানানো হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও ইলেকশান অফিসার স্পেশাল এই ট্রেন চালানোর জন্য পূর্ব রেলওয়ের কাছে অনুরোধ জানিয়ে ছিল।

গণনা কেন্দ্রে যেতে কাউন্টিং অফিসারদের যাতে কোন রকম অসুবিধে না হয় সেই জন্যই এই আবেদন জানানো হয়। আর সেই আবেদনকে মাথায় রেখে পূর্ব রেল এই ট্রেন (Indian Railways) চালাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। স্পেশাল এই ট্রেন চালানোর ফলে গণনার সঙ্গে যুক্ত বহু কর্মী উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে অন্যান্য দিনের মতোই শিয়ালদহ ডিভিশনে যেমন ট্রেন চলে তা চলবে বলে জানানো হয়েছে।

এই প্রসঙ্গে রেলের মুখ্য জনজংজগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ভোট কর্মীদের গণনা কেন্দ্রে সকাল সকাল পৌঁছতে হবে। একটা তো চাপ থাকবেই। অতিরিক্ত ট্রেন চেয়ে দক্ষিণ ২৪ পরগনার ইলেকশন অফিসার ও জেলা শাসক চিঠি দেন। সে কথা মাথায় রেখেই শিয়ালদহ থেকে ক্যানিং পর্যন্ত এই স্পেশ্যাল ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+