দেশে করোনায় নতুন করে ৭৪,৪৪২ জন সংক্রমিত! আক্রান্তের সংখ্যা পেরলো ৬৬ লক্ষ

সোমবার দেশে করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ৬৬ লক্ষ পেরিয়ে গেল। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪,৪৪২ জন । মৃত্যু হয়েছে ৯০৩ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ি

সোমবার দেশে করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ৬৬ লক্ষ পেরিয়ে গেল। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪,৪৪২ জন । মৃত্যু হয়েছে ৯০৩ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,০২৬৮৫-তে। । দেশে মৃত্যুর হার (death) ১.৫৫ শতাংশ।

ভারতে আক্রান্ত পেরলো ৬৬ লক্ষ

ভারতে আক্রান্ত পেরলো ৬৬ লক্ষ

দেশে করোনায় সংক্রমণের সংখ্যা ৬৬ লক্ষ পেরিয়ে গিয়েছে। এদিন সকালে আক্রান্তের সংখ্যা ৬৬ লক্ষ ২২ হাজারের বেশি। এঁদের মধ্যে সক্রিয় আক্রান্ত ৯,৩৫,০৮২ জন।

বাড়ছে সুস্থতার হার

বাড়ছে সুস্থতার হার

এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৫৪.৮৬ লক্ষের মতো সুস্থ হয়ে উঠেছেন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭৬,৭৩৭ জন। সারা দেশে সুস্থতার হার ৮৪.৩৪%। শনিবার তা ছিল ৮৩.৮৪%।

মহারাষ্ট্রের পরিস্থিতি খারাপ হলেও সুস্থতার সংখ্যা বাড়ছে

মহারাষ্ট্রের পরিস্থিতি খারাপ হলেও সুস্থতার সংখ্যা বাড়ছে

সক্রিয় আক্রান্তের নিরিখে এখনও তৃতীয় স্থানে কেরল। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮৪, ৭৯৭। ২৪ ঘন্টায় সেখানে আক্রান্তের সংখ্যা ৮, ৫৫৩ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৩ জনের বেশি মানুষের। অন্যদিকে এখনও দৈনিক আক্রান্ত ও মৃত্যুর নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘন্টায় সেখানে ১২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৪,৪৩,৪০৯। ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা মুক্ত হয়েছেন ১৫ হাজারের বেশি মানুষ। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, রাজ্যে সুস্থতার হার বাড়ছে। চিকিৎসার প্রোটোকলে পরিবর্তনের কারণে মৃত্যুর সংখ্যাও কমেছে বলে দাবি করেছেন তিনি।

২৪ ঘন্টায় ৯,৮৯, ৮৬০ টি স্যাম্পেল পরীক্ষা

২৪ ঘন্টায় ৯,৮৯, ৮৬০ টি স্যাম্পেল পরীক্ষা

আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, ২৪ ঘন্টায় ৯,৮৯,৮৬০ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। ছুটির দিন হওয়ার পরীক্ষার সংখ্যা কম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+