১৫ আগস্ট নয়, স্বাধীনতা দিবস ১৮ আগস্ট! রীতি মেনে আজও সেই ঐতিহ্য চলমান

১৫ আগস্ট স্বাধীন হয়েছিল ভারত। কিন্তু রীতি মেনে ভারতের স্বাধীনতা দিবসের তিন দিন পর ১৮ আগস্ট স্বাধীনতা দিবস পালন হয় নদিয়া ও পার্শ্ববর্তী উত্তর ২৪ পরগনা জেলার কিছু অংশে।

১৫ আগস্ট স্বাধীন হয়েছিল ভারত। কিন্তু রীতি মেনে ভারতের স্বাধীনতা দিবসের তিন দিন পর ১৮ আগস্ট স্বাধীনতা দিবস পালন হয় নদিয়া ও পার্শ্ববর্তী উত্তর ২৪ পরগনা জেলার কিছু অংশে। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ঐতিহ্য মেনে স্বাধীনতা দিবস পালন করেন এলাকাবাসী। স্বাধীনতার বছর থেকেই এই ঐতিহ্য চলে আসছে।

১৫ আগস্ট নয়, স্বাধীনতা দিবস ১৮ আগস্ট! রীতি মেনে আজও সেই ঐতিহ্য চলমান

ব্রিটিশ শাসনে অখণ্ড ভারতকে দুটি ভাগে ভাগ করা হয়েছিল। সেই ভাগের সময় তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনার বেশ কিছু অঞ্চল। তা ভারতের অন্তর্ভুক্ত হয়ে দেরি হয়েছিল তিনদিন পর। সেই রীতি মেনে আজও ঐতিহ্যের সঙ্গে 18 আগস্ট পালন হয় স্বাধীনতা দিবস।

১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীন হলেও এই তিন জেলা ভারতের বাইরেই রয়ে যায়। তারপর পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র থেকে শুরু করে ডাক্তার বি আর আম্বেদকর-সহ বিভিন্ন মনীষীদের প্রচেষ্টায় নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনা পূর্ব পাকিস্থানে চলে যায়। তা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট।

সেই থেকেই ১৮ আগস্টে স্বাধীনতা দিবস পালন করা হয়। নিজেদের ভারতবর্ষের অন্তর্ভুক্ত হওয়ার উৎসব পালিত হয়ে আসছে নদিয়ার বিভিন্ন জায়গায়। রবিবার সেই ১৮ আগস্টের দিনে নদিয়ার বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন অনুষ্ঠান হয়।

এদিন স্বাধীনতা দিবস পালন হচ্ছে উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমার বিভিন্ন এলাকাতেও। ১৯৪৭ সালের ১৭ আগস্ট মধ্যরাতে ঘোষণা করা হয়, বনগাঁ মহকুমার বিস্তীর্ণ এলাকা ভারতের অন্তর্ভূক্ত হল। সেই থেকে ১৮ আগস্ট ১৯৪৭ বনগাঁ প্রশাসনিক ভবনে প্রথম ভারতের জাতীয় পতাকা ওঠে।

সেই দিন থেকে এখানে ১৮ আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছেন বনগাঁ মহকুমা আদালতের আইনজীবীরা। এদিন বনগাঁ মহকুমা আদালতে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে ল-ইয়ার সংগঠনের পক্ষ থেকে পতাকা উত্তোলন করা হয় বনগাঁ মহকুমা আদালতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+