পশ্চিমবঙ্গে অনির্দিষ্টকালের ধর্মঘট! ২২ দফা দাবিতে এককাট্টা ২১ ট্রেড উইনিয়ন, বাদ শুধু তৃণমূল
শ্রমিকদের বিভিন্ন অপূর্ণ চাহিদা নিয়ে আইএনটিটিইউসি বাদে পাটশিল্পের সবকটি ট্রেড ইউনিয়ন একত্রে ১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে।
দীর্ঘদিন ধরে উপেক্ষিত তাঁদের ২২ দফা দাবি। আর সেই জন্যই শেষ রাস্তা হিসেবে পশ্চিমবঙ্গের পাট শিল্পের সঙ্গে জড়িত মোট ২১টি শ্রমিক সংগঠন আগামী ১ মার্চ তারিখ থেকে পাটকলগুলিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ডাকল। তবে এই বনধকে সমর্থণ করছে না তৃণমূলপন্থী সংগঠন আইএনটিটিইউসি বলে জানিয়েছেন বেঙ্গল চটকল মজদূর ইউনিয়নের সেক্রেটারি অনাদি সাহু।

রাজ্যে মোট ৬৫টি পাটকলে প্রায় ২ লক্ষ শ্রমিক কাজ করেন। ফলে এই বন্ধে রাজ্যের পাট শিল্প সমস্যায় পড়বে। অনাদি সাহু জানিয়েছেন তা জেনেও বন্ধ ডাকা ছাড়া তাঁদের হাতে আর বিকল্প ছিল না।
চলতি মাসেরই ১ তারিখ থেকে পাট-শ্রমিকদের অন্তর্বর্তীকালীন মজুরী ৭০ টাকা করে বাড়িয়েছে। ফলে এখন পাটশিল্পে দৈনিক মজুরী অন্তত ৩২৭ টাকা করে হয়েছে। তবে এই মজুরী বৃদ্ধির সুবিধা পাবেন একমাত্র এতদিন দৈনিক ৩২৭ টাকার নিচে যাঁদের আয় ছিল শুধু সেই শ্রমিকরাই।
গত ১৭ জানুয়ারি জুট শিল্পের সঙ্গে জড়িত সব পক্ষের সঙ্গে বসে রাজ্য সরকার এই সিদ্ধান্ত গ্রহণ রেছিল। অনাদি সাহুর দাবি ওই সিদ্ধান্ত ছিল সর্বসম্মত। কিন্তু শুধুমাত্র তাঁদের ওই একটি দাবিই মানা হয়েছে। শ্রমিকদের আর কোনও চাহিদাই পূর্ণ করেনি সরকার। তাই বনধের পথে যেতে হচ্ছে তাঁদের।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications