ভোট না পাওয়ায় আক্ষেপ! তাঁকে পছন্দ না হলে, কাকে ভোট স্পষ্ট করলেন মমতা

তাঁকে পছন্দ না হলে ভোট দেবেন না। স্থানীয় দলকে ভোট দিন। এদিন কার্শিয়াং-এ এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ বাইরে থেকে কিছু লোক এসে টাকা ছড়িয়ে ভোট পেয়ে গিয়েছে।

তাঁকে পছন্দ না হলে ভোট দেবেন না। স্থানীয় দলকে ভোট দিন। এদিন কার্শিয়াং-এ এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ বাইরে থেকে কিছু লোক এসে টাকা ছড়িয়ে ভোট পেয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্ষেপ তিনি যা করতে চেয়েছিলেন, তা তাঁকে করতে দেওয়া হয়নি।

মুখ্যমন্ত্রীর কথায় আক্ষেপ

মুখ্যমন্ত্রীর কথায় আক্ষেপ

মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের দাবি দার্জিলিং-এর উন্নয়নের জন্য যথেষ্ট কাজ করেছে বর্তমান সরকার। কিন্তু সেই অনুযায়ী যে ভোট পাওয়া কথা, তা তারা পাননি। এদিনের প্রশাসনিক সভায় সেই আক্ষেপ দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীর কথায়।

তাঁকে পছন্দ না হলে, স্থানীয় দলকে ভোট দিন

তাঁকে পছন্দ না হলে, স্থানীয় দলকে ভোট দিন

এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, তাঁকে পছন্দ না হলে, স্থানীয় দলকে ভোট দিন। মুখ্যমন্ত্রী এদিন কার্যত বলেন, তিনটি আসনে তাঁকে সঙ্গ না দিলেও পাহাড়ের মানুষের সঙ্গে তিনি থাকবেন। মুখ্যমন্ত্রীর আক্ষেপ রাজ্য সরকার যে কাজ করতে চেয়েছে, মানুষ তা করতে দেয়নি। ভোটের সময় যা হয়, তাতে স্থায়িত্ব আসে না বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর দুঃখ

মুখ্যমন্ত্রীর দুঃখ

প্রত্যেক বছর একই স্লোগান, আর তাতে দার্জিলিং-এর খারাপ হচ্ছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন প্রশাসনিক বৈঠকে এই প্রসঙ্গ না তুললেও ভাল হত। কিন্তু দুঃখ পাওয়ায় তিনি এই কথা উল্লেখ করতে বাধ্য হচ্ছেন।

নাম না করে বিজেপি প্রার্থীর সমালোচনা

নাম না করে বিজেপি প্রার্থীর সমালোচনা

লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী অমরনাথ রাইয়ের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ভূমিপুত্র অমর রাই জিততে না পারলেও, বাইরে থেকে আসা প্রার্থী প্রচুর টাকা খরচ করে নির্বাচনে জয়ী হয়েছেন। এব্যাপারে তিনি বিজেপি প্রার্থী রাজু বিস্তের নাম উল্লেখ করেননি।

এনআরসি নিয়ে বিজেপিকে কটাক্ষ

এনআরসি নিয়ে বিজেপিকে কটাক্ষ

মুখ্যমন্ত্রী বলেন, তিনি জমি নিতে সেখানে যাননি। ঘর নিতেও যাননি। আর এনআরসির নামে আগুন জ্বালাতেও তিনি কোনও দিন সেখানে যাবেন না বলেও জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+