মেদিনীপুরে ফের চারপেয়ের আতঙ্ক! স্থানীয় বাসিন্দাদের দাবিতে এবার প্রশ্নের মুখে প্রশাসন
বাঘের পর এবার পশ্চিম মেদিনীপুরে হায়নার আতঙ্ক। খড়গপুরের ২৬ নম্বর ওয়ার্ডের ধোবিঘাটের বাসিন্দাদের দাবি, দিন পনেরো ধরে সন্ধে নামার পরেই এলাকায় হায়না ঘোরাফেরা করছে।
বাঘের পর এবার পশ্চিম মেদিনীপুরে হায়নার আতঙ্ক। খড়গপুরের ২৬ নম্বর ওয়ার্ডের ধোবিঘাটের বাসিন্দাদের দাবি, দিন পনেরো ধরে সন্ধে নামার পরেই এলাকায় হায়না ঘোরাফেরা করছে।

হায়নার ডাক শোনা যাচ্ছে বলেও দাবি করেছেন অনেকে। বেশ কয়েকজনের দাবি, বাড়ির গোয়াল থেকে গরু-বাছুর, মুরগি টেনে নিয়ে গিয়েছে হায়না। বনদফতরের তরফে জানানো হয়েছে, বিষয়টি তারা খতিয়ে দেখছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, কুকুরের মতো দেখতে পশুকে তাঁরা দেখতে পেয়েছেন। কাছে এগোতে গেলেই দাঁত-মুখ খিচিয়ে তেড়ে আসছে। স্থানীয় মানুষ রাত হলে, লাঠি হাতে চলাফেরা করছেন বলে দাবি করেছে।
বেশ কয়েকমাস আগে লালগড়ের জঙ্গলে বাঘের দেখা মিলেছিল। সেই বাঘ ধরতে চেষ্টাও করেছিল প্রশাসন। এলাকায় ড্রোন ওড়ানো হয়েছিল। যদিও সেই বাঘ ধরা পড়েনি। বাঘের উপস্থিতি নিয়ে সন্দেহ দেখা দেয়। পরে পশ্চিম মেদিনীপুরের বাগঘরার জঙ্গলে পাওয়া যায় বাঘের দেহ। এবার সেই পরিস্থিতি হয় কিনা এখন সেটাই দেখার।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications