দরজায় পা দিয়েই বিছানায় স্ত্রীকে যে অবস্থায় দেখলেন, শিউড়ে উঠলেন স্বামী, রহস্য বাড়ছে
বাড়িতে একমাত্র ছেলেকে নিয়ে থাকতে শিউলি। স্বামী কোলিয়ারিতে কর্মরত, কর্মসূত্রে থাকতেন বাইরে। শুক্রবার রাতে বাড়ি ফিরে দেখেন দরজা হাট করে খোলা।
বাড়িতে একমাত্র ছেলেকে নিয়ে থাকতে শিউলি। স্বামী কোলিয়ারিতে কর্মরত, কর্মসূত্রে থাকতেন বাইরে। শুক্রবার রাতে বাড়ি ফিরে দেখেন দরজা হাট করে খোলা। ঘরে পা রাখলেন সন্তর্পণে, অমনি আঁতকে উঠলেন তিনি। গলায় ফাঁস লাগানো স্ত্রীর দেহ পড়ে রয়েছে বিছানার উপর। কেউ খুন করে রেখে গিয়েছে স্ত্রীকে।

কিন্তু কেন এই খুন? কারাই বা এই খুনের নেপথ্যে? পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, নিজের বাড়িতেই বিউটি পার্লার চালাতেন শিউলি পাল। তবপে কি এই খুনের আড়ালে রয়েছে অন্য কোনও কারণ। বিউটি পার্লারের আড়ালে কি অন্য কিছু চলত? তা খতিয়ে দেখা হচ্ছে। স্বামীর অনুপস্থিতিতে শিউলিদেবী বিবাহবহির্ভূত কোনও সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন কি না, সে ব্যাপারেও খোঁজ খবর নিচ্ছে পুলিশ।
পরিবারের সদস্যদেরও দাবি, শিউলি অপরিচিত কাফউকে দেখলে দরজা খুলতেন না। পরিচিত কেউ শিউলির বাড়িতে গিয়েছিলেন, তাই তিনি দরজা খুলে দেন, তারপর ঘটে এই খুন। গলায় ওড়নার ফাঁস লাগানো রয়েছে, বিছানার উপর পড়ে রয়েছে শিউলির নিথর দেহ। শ্বাসরোধ করে তাঁকে খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘর থেকে দুটি প্লেট ও গ্লাস উদ্ধার করেছে। তা দেখে পুলিশের অনুমান, ঘরে পরিচিত কেউ-ই এসেছিল।
কারণ পরিচিত কেউ ঘরে এলে তাঁকে জল-মিষ্টি খেতে দেওয়া হয়, তেমনটাই হয়েছে এক্ষেত্রে। আর বাড়িতে কোনও লুঠপাটের ঘটনাও ঘটেনি। তবে বাড়িতে বিউটি পার্লার চালাতেন শিউলি, তাই অনেকেরই আনাগোনা ছিল।
পুলিশ এখন খতিয়ে দেখছে বিউটি পার্লারের আড়ালে কোনও অবৈধ ব্যবসা চলত কি না। আবার এই ব্যবসার সূত্র ধরে কোনও বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন কি না, তা খোঁজ চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে বেশ কয়েকজন সন্দোহভাজন চিহ্নিত করা হয়েছে। এমনকী শিউলির স্বামীকেও সন্দেহের বাইরে রাখা হয়নি।












Click it and Unblock the Notifications