ঘুম ভাঙতেই স্ত্রী দেখেন পাশের ঘরে বৌদির সঙ্গে আপত্তিকর অবস্থায় স্বামী, তারপর...
রাতবিরেতে ঘুম ভেঙেই স্ত্রী দেখতেন স্বামী পাশে নেই। প্রথম প্রথম বুঝতে পারেননি বিষয়টি। কিছুদিন যেতেই জলের মতো পরিষ্কার হয়ে যায় সবকিছু। এরপর স্বামীর অপকীর্তি হাতেনাতে ধরে ফেলতেই ঘটে যায় নৃশংস পরিণতি।
রাতবিরেতে ঘুম ভেঙেই স্ত্রী দেখতেন স্বামী পাশে নেই। প্রথম প্রথম বুঝতে পারেননি বিষয়টি। কিছুদিন যেতেই জলের মতো পরিষ্কার হয়ে যায় সবকিছু। এরপর স্বামীর অপকীর্তি হাতেনাতে ধরে ফেলতেই ঘটে যায় নৃশংস পরিণতি। বৌদির সঙ্গে পরকীয়ায় ধরা পড়ে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করলেন স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনা দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে।

রাতে ঘুম থেকে উঠে স্ত্রী দেখেন স্বামী পাশে নেই। স্বামী ফেরার পরই জিজ্ঞাসা করলে নানারকম উত্তর দিত স্বামী। একদিন তক্কে তক্কে ছিলেন স্ত্রী। ঘুমের ভান করে পড়েছিলেন। স্বামীকে বিছানা ছেড়ে উঠে যেতে দেখে স্ত্রীও পিছু নিয়েছিলেন। এরপর স্বামীর কীর্তি তিনি আড়াল থেকে সব দেখে ফেলেন স্ত্রী সীমা মণ্ডল কয়াল। বৌদির সঙ্গে স্বামীর অবৈধ সম্পর্ক ধরে ফেলেন তিনি।
অভিযোগ, এরপরই স্ত্রীর উপর চড়াও হন সীমার স্বামী। তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়। এই ঘটনায় অভিযোগের তির সীমার স্বামী বচ্চন কয়ালের দিকে। শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদেরও দিকে অভিযোগের তির ছোঁড়েন সীমার বাপের বাড়ির লোকজন। মাত্র ছ-মাস আগে দেখাশোনা করে বিয়ে হয়েছিল তাঁর। এরই মধ্যে সব শেষ।
সীমার বাপের বাড়ির অভিযোগ, বিয়ের পরই সীমা জানতে পারেন স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে তার বৌদির সঙ্গে। একদিন রাতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন সীমা। তারপর থেকেই সীমার উপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু হয়। এরপর সীমাকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সোমবার তাঁক ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।












Click it and Unblock the Notifications