ফের পণের বলি রাজ্যে! ছেলের সামনে স্ত্রীকে পুড়িয়ে খুন করল স্বামী
ফের পণপ্রথার বলি রাজ্যে। পণের জন্য স্ত্রীকে পিটিয়ে গায়ে আগুন ধরিয়ে দিল স্বামী। ছেলের সামনেই স্ত্রীকে পুড়িয়ে খুন করার অভিযোগ উঠল তার বিরুদ্ধে।
দক্ষিণ ২৪ পরগনা, ১৩ মার্চ : ফের পণপ্রথার বলি রাজ্যে। পণের জন্য স্ত্রীকে পিটিয়ে গায়ে আগুন ধরিয়ে দিল স্বামী। ছেলের সামনেই স্ত্রীকে পুড়িয়ে খুন করার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মল্লিকপুরে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছেন নিহতের নাম বুল্টি মণ্ডল। অভিযুক্ত স্বামী গোপাল মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।
ছ'বছর আগে বুল্টি ও গোপালের বিয়ে হয়। তাঁদের পাঁচ বছরের এক সন্তানও রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকেই টাকার জন্য স্ত্রীর উপর চাপ দিত গোপাল। পেশায় কেবল কর্মী। রবিবার দোল উৎসবের দিন বাড়িতে ফিরে পণের দাবিতে স্ত্রীর উপর অকথ্য অত্যাচার চালায় সে।

মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে গোপাল দাবি জানাতে থাকে বাপের বাড়ি থেকে আরও টাকা আনার জন্য। স্ত্রী অস্বীকার করায় তাকে বেধড়ক মারধর করে গোপাল। তারপর স্ত্রীর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পাঁচ বছরের ছেলের কাতর মিনতিও শোনেনি অত্যাচারী বাবা।
হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা বুল্টিকে মৃত বলে ঘোষণা করে। বুল্টির বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে স্বামী গোপাল মণ্ডলকে।












Click it and Unblock the Notifications