পরকীয়ায় বাধ সেধেছিল স্ত্রী, প্রেমিকাকে সঙ্গে নিয়ে স্বামীর নারকীয়-কাণ্ডে আঁতকে উঠবেন
স্বামীর পরকীয়ায় বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল স্ত্রী। তারই জেরে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ঘটে গেল নারকীয়-কাণ্ড। স্ত্রীর কোল থেকে শিশুকে ছিনিয়ে নিয়ে অ্যাসিড ঢেলে দেওয়া হল শরীরে।
স্বামীর পরকীয়ায় বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল স্ত্রী। তারই জেরে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ঘটে গেল নারকীয়-কাণ্ড। স্ত্রীর কোল থেকে শিশুকে ছিনিয়ে নিয়ে অ্যাসিড ঢেলে দেওয়া হল শরীরে। প্রেমিকাকে সঙ্গে নিয়ে এই কাজ নিজে হাতে করেন স্বামী। এই নারকীয়-কাণ্ডে স্ত্রীর শরীরের ৯০ শতাংশই পুড়ে গিয়েছে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।

অ্যাসিড আক্রান্ত মহিলার নাম আঞ্জুরা হালদার। অভিযোগ, পুরোপুরি পরিকল্পনা করে এই কাণ্ড ঘটানো হয়েছে। স্ত্রীকে নিয়ে এক মহিলার বাড়িতে যায় খালেক হালদার। সেখানেই ঘটে নারকীয় ঘটনা। অভিযোগ, ওই মহিলার সঙ্গেই বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল খালেকের। তারই জেরে পরকীয়ার বাধা স্ত্রীকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়।
ক্যানিংয়ের জীবনতলার বাসিন্দা খালেক ও আঞ্জুরা। আঞ্জুরার দিদির অভিযোগ, স্ত্রীকে বুঝিয়ে প্রেমিকার বাড়িতে নিয়ে যায় খালেক। রাতে খাওয়া-দাওয়ার পর সবাই শুয়ে পড়ে। ভোররাতে আঞ্জুরার কাছ থেকে তার সন্তানকে সরিয়ে নিয়ে অ্যাসিড ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ।
বর্তমানে আঞ্জুরা ক্যানিংয়ের বার্ন ইউনিটে ভর্তি রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর দেহের ৯০ শতাংশই পুড়ে গিয়েছে। স্বামী ও তার প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকেই পলাতার অভিযুক্তরা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications