‘মানবিক’ ডাকাত দল, ছিনতাইয়ের পর অশীতিপর বৃদ্ধকে ২০০০টাকা ও সিম কার্ড ফেরত
‘মানবিক’ ডাকাত দল, ছিনতাইয়ের পর অশীতিপর বৃদ্ধকে ২০০০টাকা ও সিম কার্ড ফেরত
এবার ভিন্ন ধরণের ডাকাতির ঘটনার নজির কলকাতায়। সোমবার গভীর রাতে দক্ষিণ কলকাতার রাণিকুঠিতে রাতভর একটি বাড়িতে ডাকাতির পর গৃহকর্তার অনুরোধে মোবাইলের সিম ও ২০০০টাকা ফেরত দিতে দেখা গেল ডাকতের।

সূত্রের খবর, অবসরপ্রাপ্ত রেলের কর্মচারী অমল বসু কয়েক মাস আগে তাঁর স্ত্রী মারা যাওয়ার পর একাই তার রানীকুঠির বাসায় থাকছিলেন। সোমবার রাত প্রায় ২টো নাগাদ হঠাত্ই ঘুমে ভেঙে যাওয়ায় চোখের পাতা খুলতেই আঁতকে ওঠেন ওই ওই অশীতিপর বৃদ্ধ।
এরপর তিনি দেখেন দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার খাটের দুই দিকে দাঁড়িয়ে আছে। এরপর শরীরী ইশারায় তারা ওই বৃদ্ধকে কোনও রকম আওয়াজ করতে বা চেঁচাতে বারণ করে। তাদের কথা না শুনলে তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় ওই দুই দুষ্কৃতি। এরপর তাকে খাটের সঙ্গে বেঁধে ভয় দেখিয়ে তার কাছ থেকে আলমারির চাবি বাগিয়ে লুটপাট চালায় ঘর জুড়ে। এরপর প্রচুর সোনায় গয়না ও প্রায় ৩০,০০০ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালানোর তোড়জোড় শুরু করে ওই দুই দুষ্কৃতি। ঘর থেকে বেরোনোর আগের মুহূর্তে বৃদ্ধের মোবাইলের দিকে চোখ যেতেই সেটাও নিয়ে তারা ।
সূত্রের খবর, ওই মোবাইলের মাধ্যমেই প্রৌঢ় নিত্য প্রয়োজনীয় সাংসারিক জিনিস পত্রের অর্ডার ও গ্যাস বুকিংয়ের কাজ করতেন। এই কথা কাকুতি-মিনতির সুরে ডাকাতদের জানান বৃদ্ধ। ফিরিয়ে দিতে বলেন তার মোবাইল। দীর্ঘক্ষণ তার অনুনয় বিনয় শুনে অবশেষে পালানোর আগে তার হাতে মোবাইলের সিম ও খাবারের জন্য ২০০০টা গুঁজে দিয়ে চম্পট দেয় তারা। এই ঘটনার প্রায় এক ঘণ্টা পরে ওই বৃদ্ধ নিজেকে মুক্ত করতে সক্ষম হন এবং কাছেই ছেলের বাড়িতে খবর দেন। পাশাপাশি মঙ্গলবার যাদবপুর থানায় এই ঘটনার বিশদ বিবৃতি সহ একটি লিখিত অভিযোগও দায়ের করেন তিনি। পাশাপাশি ডাকাতদের সম্পর্কে অনেক গল্প কথা শুনে থাকলেও ওই রাতে তাদের এই 'মানবিক’ ভূমিকায় স্বভাবতই তাজ্জব বৃদ্ধের প্রতিবেশী ও পুলিশ প্রায় সকলেই।
-
ট্রাম্পের যুদ্ধ শেষের ইঙ্গিতেই চাঙ্গা শেয়ারবাজার! সেনসেক্সে বড় উত্থান, কমে গেল তেলের দাম -
কালীঘাটের পর দক্ষিণেশ্বর! জ্ঞানেশ কুমার পৌঁছতেই মন্দির চত্বরে কালো পতাকা হাতে বিক্ষোভ, কী দাবি বিক্ষোভকারীদের? -
২১ নয়, এবার থেকে ২৫ দিনের অপেক্ষা! গ্যাস বুকিংয়ের নিয়মে বদল, ঘরোয়া চাহিদা মেটাতে নতুন কী পরিকল্পনা কেন্দ্রের? -
SIR বিতর্কে নতুন পদক্ষেপ! অমীমাংসিত ভোটার ইস্যুতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
রাজ্যের আবেদনে কড়া সুপ্রিম কোর্ট! 'একটাও বৈধ ভোটার বাদ যাবে না', আশ্বাস প্রধান বিচারপতির -
মধ্যপ্রাচ্যের সংঘাত কী শেষের পথে? ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে জোর জল্পনা -
যোগ্য ভোটারের একজনেরও নাম বাদ পড়বে না, আশ্বাস জ্ঞানেশ কুমারের, সিইসিকে লক্ষ্য করে প্রতিবাদের ঝড়ও -
বাংলাদেশে জ্বালানি সঙ্কট! সেই ভারতের কাছেই অতিরিক্ত ডিজেল চেয়ে আবেদন ঢাকার, ভেবে দেখবে নয়াদিল্লি -
সুপ্রিম কোর্টের অসন্তোষের পরেই পদক্ষেপ! ক্ষমা চেয়ে পাঠ্যবই থেকে আদালতের দুর্নীতি সংক্রান্ত অধ্যায় সরাল NCERT -
ইরানি যুদ্ধজাহাজ ঘিরে নতুন জল্পনা, শ্রীলঙ্কা উপকূল থেকে ৯ নটিক্যাল মাইল দূরে রণতরী -
গরমের মাঝেই স্বস্তির ইঙ্গিত, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বদলাচ্ছে আবহাওয়া -
এসআইআর নিয়ে ছবি আঁকলেন মমতা, জ্ঞানেশ কুমারকে ভ্য়ানিশ কটাক্ষও ধরনা মঞ্চে












Click it and Unblock the Notifications