Vande Bharat Express: আরও একটি বন্দে ভারত পাচ্ছে বাংলা! কোন রুটে ছুটবে দেশের প্রথম এই সেমি বুলেট
Howrah-Ranchi VandeBharat Express: আরও একটি বন্দে ভারত পাচ্ছে বাংলার মানুষ! ইতিমধ্যে বেশ কয়েকটি বন্দেভারত এক্সপ্রেস পেয়েছে রাজ্য। দুর্গাপুজোর আগে আরও একটি রুটে ছুটবে ভারতের প্রথম সেমি বুলেট ট্রেন। ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
জানা যাচ্ছে, হাওড়া-রাঁচি রুটে ছুটবে বন্দেভারত এক্সপ্রেস ( VandeBharat Express) । গত কয়েকদিন আগেই রাঁচি-পাটনা রুটে একটি বন্দেভারত এক্সপ্রেসের সূচনা হয়েছে। যা ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। তবে বহু মানুষ হাওড়া-রাঁচি রুটে প্রত্যেকদিনই যাতায়াত করে।

আর সেই বিষয়টিকে মাথায় রেখেই এই রুটেও ( Howrah-Ranchi VandeBharat Express) বন্দেভারত চালাতে চায় ভারতীয় রেল। হাওড়া ট্রেনের নতুন টাইম টেবিল দক্ষিণ-পূর্ব রেলওয়ে সদর দফতর রেলওয়ে বোর্ডকে পাঠিয়ে দিয়েছে বলেও খবর।
রেলের এক আধিকারিক জানিয়েছেন, রাঁচি-হাওড়া ট্রেনের নতুন টাইম টেবিল ( Howrah-Ranchi VandeBharat Express Time Table) দক্ষিণ-পূর্ব রেলওয়ে সদর দফতর রেলওয়ে বোর্ডে পাঠানো হয়েছে। এছাড়াও কোন রুট দিয়ে এই ট্রেন চলবে সেই সংক্রান্ত তথ্যও বোর্ডকে পাঠানো হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ওই আধিকারিক। জানা গিয়েছে, রাঁচি বোকারো ধানবাদ হয়ে এই বন্দেভারত চালানো হতে পারে।
যদিও এই বিষয়ে আরও পরীক্ষা চালানো হচ্ছে বলেই রেলের তরফে খবর। যা খবর বন্দেভারত রাঁচি থেকে সকাল ৫ টা ২০ মিনিটে রওনা দেবে। আর ১১ টা ৫৫ মিনিটে হাওড়া পৌঁছে যাবে। হাওড়া থেকে আবার ট্রেনটি দুপুর ৩ টে বেজে ৩০ মিনিটে ছাড়বে আর রাত ১০ টা বেজে ১০ মিনিটে পৌঁছবে বলে জানা যাচ্ছে।
যদিও এর আগে শতাব্দি এক্সপ্রেসের সময়ে বন্দেভারত ট্রেনটিকে চালানোর কথা ভাবা হয়েছিল। কিন্তু শেষমেশ নতুন টাইমটেবিল তৈরি করা হয়েছে বলেই খবর। উল্লেখ্য, রাঁচি হাওড়া রুটে বন্দেভারত চালাতে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। শুধু তাই নয়, বাংলা থেকে আরও বেশ কয়েকটি বন্দেভারত চালানোর পরিকল্পনা রয়েছে রেলের। আর সেই মতো লাইনে কাজও চলছে বলে জানা যাচ্ছে।'
যার মধ্যে গুরুত্বপূর্ণ হল হাওড়া-দিল্লি রুটে বন্দেভারত। অন্যদিকে শিয়ালদহ থেকেও বন্দেভারত দিতে পারে রেল। রেল সূত্রে জানা যাচ্ছে, সামনেই দুর্গাপুজো। আর তার আগেই হাওড়া-রাঁচি রুটে বন্দেভারত চালু হয়ে যাবে।












Click it and Unblock the Notifications