Howrah: ভাগাড়-ধসে ঘর দিতে ২০ হাজার টাকা ‘সেলামি’! বেলগাছিয়ায় ‘দালাল চক্র’ নিয়ে বিস্ফোরক প্রদেশ কংগ্রেস সভাপতি

Howrah: বেলগাছিয়ায় ভাগাড় বিপর্যয়ে এবার আসরে কংগ্রেস। তৃণমূল, বিজেপি ও বামেরা আগেই গিয়েছে। এবার ঘটনাস্থলে পৌঁছল কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে এদিন হাত শিবিরের নেতাকর্মীরা পৌঁছন বেলগাছিয়ায়। এদিন পুলিশি বাধার মুখে পড়েন প্রদেশ কংগ্রেস সভাপতিও। এলাকায় ঘর দেওয়ার জন্য দালাল চক্র চলছে বলেও বিস্ফোরক অভিযোগ করেন তিনি।

এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ বেলগাছিয়ায় ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হন প্রদেশ কংগ্রেস সভাপতি। গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বাধা দিয়েছিল পুলিশ। শুভেন্দুকে আঘাত করার অভিযোগও ওঠে পুলিশের বিরুদ্ধে। আর তার পরদিন মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতিকেও বাধা পুলিশের। পুলিশের সঙ্গে বচসায় জড়ান শুভঙ্কর সরকার। বাগবিতণ্ডার পর নির্দিষ্ট দূরত্ব থেকে দেখার অনুমতি দেওয়া হয়।

subhankar sarkar

ভাগাড়ের সামনে পুলিশি ব্যারিকেড করে আটকানো হয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে। পুলিশ অবশেষে একজনকে বেলগাছিয়া ভাগাড় অঞ্চলে ঢোকার অনুমতি দেয়। পুলিশি ব্যারিকেডে দীর্ঘক্ষণ আটকে থাকেন শুভঙ্কর সরকার। হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ের বর্তমান পরিস্থিতির জন্য রাজ্য সরকারকেই দায়ী করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার।

এলাকায় গিয়ে বিস্ফোরক অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। ভিটেহারাদের থেকে সেলামি নিয়ে ঘর দেওয়ার প্রক্রিয়া চলছে বলে দাবি তাঁর। নতুন ঘর দেওয়ার জন্য ২০ হাজার টাকা করে চাওয়া হচ্ছে বলে অভিযোগ শুভঙ্কর সরকারের। এলাকায় ইতিমধ্যেই দালাল চক্রের রমরমা শুরু হয়েছে বলে বিস্ফোরক দাবি তাঁর। তিনি বলেন, নবান্ন থেকে দূরে নয়, নবান্নের জানলা থেকেই দেখা যায় ভাগাড়। অথচ প্রশাসন উদাসীন বলে অভিযোগ শুভঙ্কর সরকারের।

Take a Poll

প্রদেশ কংগ্রেস সভাপতি আরও বলেন, "হাওড়া এবং বালিকে আলাদা করে দেওয়া হল। অথচ দীর্ঘদিন এখানে কোনও নির্বাচন হচ্ছে না। নির্বাচিত কোনও জনপ্রতিনিধি এখানে নেই যাদের কাছে মানুষ বিচার চাইতে যাবে। কেন এখানে নির্বাচন হয়নি? সরকার কি হেরে যাবে বলে?" পৌরসভার দ্রুত নির্বাচন করতে দাবি তুললেন শুভঙ্কর সরকার। ভোটাররা লাঞ্ছিত হচ্ছেন বলে অভিযোগ। নির্বাচন কমিশনকেও বিষয়টা দেখার আর্জি প্রদেশ কংগ্রেস সভাপতির।

তিনি আরও বলেন, "আজকে মুখ্যমন্ত্রী অক্সফোর্ডে গিয়ে রাস্তায় পিছু হেঁটে শরীরচর্চা করছেন। অথচ নবান্নের পাশে এই জায়গা আজকে পিছু হটে যাচ্ছে। এতো ঢিলে প্রশাসন। রাজ্য সরকারের অবিলম্বে প্রশাসন থেকে সরে যাওয়া উচিত। আজকে আমাদের নিরাপত্তার দোহাই দিয়ে আটকে দেওয়া হলো। তাহলে পুলিশ প্রশাসন ওখানে যাচ্ছেন কি করে? তাঁদের কি জীবনের কোনও নিরাপত্তা নেই?" প্রশ্ন শুভঙ্কর সরকারের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+