পণের আগুনে জীবন্ত দগ্ধ, দাউদাউ জ্বলছে বধূর সারা শরীর, চাঞ্চল্য মহেশতলায়
দল বদলেছে শোভনের, কিন্তু শোভন চট্টোপাধ্যায় বদলাননি। বিজেপির রাজ্য দফতরে প্রথমবার পা দিয়েই নিজেকে ‘সার্টিফিকেট’ দিলেন মমতার স্নেহের কানন।
আজও পণের বলি হয় গৃহবধূ। সরকারি বেসকারি হাজারো সচেতনতার সত্ত্বেও পণ দেওয়া ও নেওয়া যে বেআইনি সেই সম্পর্কে সচেতন নয় আমাদের সমাজ। সেই কারণেই পণের শিকার হতে হল মহেশতলার এক গৃহবধূকে। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার চন্দননগরের বাসিন্দা সামিনাকে জীবন্ত দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার অন্তর্গত চিংড়ি পোতা, বলরাম পুরের বাসিন্দা সামিনার সঙ্গে মহেশতলার চন্দননগর, মোল্লা পাড়ার বাসিন্দা পেশায় দর্জি ব্যবসায়ী আজারউদ্দিন মোল্লার বছর সাতেক আগে নিজেদের পছন্দে বিবাহ হয়। বিয়ের প্রথম দিকে ঠিকঠাক ভাবে থাকলেও কয়েকমাস পর থেকেই কারণে অকারণে সামিনার বাপের বাড়ি থেকে নগদ টাকা আনার দাবি করতে থাকে সামিনার স্বামী আজারউদ্দিন মোল্লা।
আরও অভিযোগ, বাপের বাড়ি থেকে টাকা পয়সা না নিয়ে আসতে পারলেই ঝামেলা হত স্বামী-স্ত্রীর মধ্যে। তাতে মদত দিত আজারউদ্দিনের বাড়ির সদস্যরা। বারবার ঝামেলা হওয়ার দরুন কখনও মহেশতলা থানায়, কখনও পাড়া প্রতিবেশীরা বহুবার বহুরকম ভাবে সাময়িক মীমাংসা করে দেন। কিন্তু চলতেই থাকে গার্হ্যস্থ অশান্তি।
মাস পাঁচেক আগে বাড়ি তৈরীর জন্য সামিনার কাছে নগদ টাকার দাবি করে আজারউদ্দিন। বোনকে সুখি রাখতে বোনের দাবি মতো সাবিনার দাদা সোহরাবউদ্দিন মোল্লা এক লক্ষ টাকাও দেয় বলে জানায়। কিন্তু ওই টাকায় শুধুমাত্র ছাদ বানায় আজারউদ্দিন।
চারিদিকে দেওয়াল ছাড়া ঘরেই বসবাস করত সামিনা। ঘরের দেওয়াল তৈরির জন্য আজারউদ্দিন আবারও টাকার দাবি করলে সেই টাকা সামিনার দাদা সোরাবউদ্দিন দিতে পারেনি, তা নিয়েই অশান্তি চরম পর্যায়ে পৌঁছয় বলে জানা যায়।
এরপর সামিনা মহেশতলা থানায় লিখিত অভিযোগ করার হুমকি দিলে আজারউদ্দিন এবং তার পরিবারের লোকেরা কেরোসিন তেল ঢেলে সামিনার গায়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ।
জলন্ত অবস্থায় সামিনার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে আসে এবং সামিনার বাপের বাড়িতে ফোন করে খবরটা জানালে, বাপের বাড়ির লোক প্রায় নব্বই শতাংশ পোড়া আশঙ্কাজনক অবস্থায় সামিনাকে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করে মঙ্গলবার রাতে সোরাব উদ্দিন অর্থাৎ সামিনার দাদা, আজারউদ্দিন সহ শ্বশুর বাড়ির মোট ছয় জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলে আজারউদ্দিনের পরিবারের লোকেরা সকলেই বাড়ি থেকে পালিয়ে গিয়েছে বলে জানা যায়। পুরো ঘটনাটি নিয়ে মহেশতলা থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications