শ্বশুরের লালসার শিকার হলেন বধূ! স্বামীর কাছে নালিশের পরও মিলল না নিস্তার
স্বামীর অনুপস্থিতিতে শ্বশুরের লালসার শিকার হতে হয়েছে গৃহবধূকে। একাধিকবার তাঁকে ধর্ষণের চেষ্টাও করা হয়। বাড়ি ফেরার পর স্বামীর কাছে তা নালিশ জানিয়েছিলেন বধূ।
স্বামীর অনুপস্থিতিতে শ্বশুরের লালসার শিকার হতে হয়েছে গৃহবধূকে। একাধিকবার তাঁকে ধর্ষণের চেষ্টাও করা হয়। বাড়ি ফেরার পর স্বামীর কাছে তা নালিশ জানিয়েছিলেন বধূ। উল্টে তাঁর কপালেই জুটল নির্যাতন। বাবার বিরুদ্ধে নালিশ জানানোয় শারীরিক নিগ্রহ করা হয় বলে অভিযোগ স্বামীর বিরুদ্ধে। পুলিশ এই ঘটনায় বধূর স্বামী-শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে।

চাঞ্চল্যকর এই ঘটনা উত্তর ২৪ পরগনার বাগদা থানার পাটকেলগাছায়। গৃহবধূর অভিযোগের ভিত্তিতে শনিবার অভিযুক্ত শ্বশুর ও স্বামীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে ধৃত শ্বশুরের নামে ইসমাইল মণ্ডল, স্বামী আশিক মণ্ডল। বছর চারেক আগে বিয়ে হয় তাদের। বিয়ের পর থেকেই নানা বিষয়ে নিয়ে পরিবারের মধ্যে অশান্তি তৈরি হয়।
অভিযোগ, বছর খানেক আগে কাজের সূত্রে অন্য রাজ্যে চলে যায় আশিক। তারপর থেকেই শ্বশুর ইসমাইল তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। সম্প্রতি স্বামী ভিনরাজ্য থেকে বাড়ি ফিরে আসার পর স্বামীর কাছে সেই নালিশই জানিয়েছিল গৃহবধূ। তারপরই স্বামী উল্টে তাঁকে মারধর করে বলে অভিযোগ।
এরপর বাধ্য হয়েই পুলিশের শরণাপন্ন হন মহিলা। বাগদা থানায় অভিযোগ করেন স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে। এরপর পুলিশ দুজনকে গ্রেফতার করে। রবিবার তাদের তোলা হয় বনগাঁ আদালতে। বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দেন।
-
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ












Click it and Unblock the Notifications