শিবের কোলে চার ছেলে-মেয়ে! তার পাশে পূজিত অষ্টধাতুর জগদ্ধাত্রী
হুগলীর চন্দননগর ও নদীয়ার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর জনপ্রিয়তা বিশ্বজুড়ে। জনশ্রুতি মতে বাংলার আদি ও প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু হয় হুগলীতে।
হুগলীর চন্দননগর ও নদীয়ার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর জনপ্রিয়তা বিশ্বজুড়ে। জনশ্রুতি মতে বাংলার আদি ও প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু হয় হুগলীতে। হুগলীর সোমরা গ্রামের সোমরা বাজার অঞ্চলের অষ্টধাতুর জগদ্ধাত্রী পুজো প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম।

প্রতিষ্ঠিত মন্দিরের মধ্যে অষ্টধাতুর দেবীমূর্তি পুজিত হয়। ১১৭২ সাল থেকে দেওয়ান রামশংকর রায়ের হাত ধরে এই পুজো প্রতিষ্ঠিত হয়। কথিত একসময় পাল যুগে বাংলা-বিহার-উড়িষ্যার দেওয়ান ছিলেন রামশংকর রায়। স্বপ্নাদেশ পুজোর নির্দেশ পেয়ে প্রতিষ্ঠিত মন্দির তৈরি করে পুজো শুরু হয়। দেবী এখানে মহাবিদ্যা নামে পূজিত হয়। দেবীর বাহন সিংহ এখানে নরসিংহ রূপে প্রতিষ্ঠিত। এই মন্দিরে দেবী জগদ্ধাত্রীর বাঁ-পাশে শিবের মূর্তি রয়েছে।
এই শিবের বিশেষ একটি বৈশিষ্ট্য রয়েছে। দেবীর বাম পাশে থাকা শিব এখানে একা নন। মহাদেবের কোলে তাঁর চার ছেলে লক্ষী-সরস্বতী-কার্তিক-গণেশ রয়েছে। জনশ্রুতি মতে, মন্দিরে শিবের এই প্রতিকৃতির মাধ্য়মে আগেকার দিনের পুরুষতান্ত্রিক সমাজের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে।
মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। মন্দিরের স্থাপত্যশৈলিতে দক্ষিণ ভারতের স্থাপত্যশৈলীর ছোঁয়া রয়েছে। পরবর্তী সময় অবশ্য দক্ষিণ ভারতের এই সব শৈলী লোপ পেয়েছে। মন্দিরের গঠন নয়কোণা বিশিষ্ট্য।
এখানে কোনও বলিদানের নিয়ম নেই। বৈদিক মতে পুজো হয় বলেই এখানে কোনও বলিদানের নিয়ম নেই। নবমীতে দেবীকে ভোগ হিসেবে লুচি, পাঁচ রকমের ভাজা, পোলাও, চিখুড়ি, ছানার তরকারি ও মিষ্ঠান্ন ভোগ দেওয়া হয়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications