Honey Trap: শ্যামনগরে মধুচক্রের আড়ালে নারী পাচারের চেষ্টা? নাম জড়াল প্রভাবশালী-যোগ থাকা এনজিও-র
Honey Trap: উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডে মধুচক্রে হানা দিয়েছিল পুলিশ। শ্যামনগর মণ্ডলপাড়ার সেই মধুচক্র কাণ্ডে এবার নয়া মোড়। দিনে-দুপুরে মধুচক্র চালানোর পাশাপাশি উঠে আসছে নারী পাচারের মতো চাঞ্চল্যকর অভিযোগ।
মধুচক্র থেকে ধৃত ৬ জনকে আজ ব্যারাকপুর আদালতে পেশ করা হলে তাদের ৯ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। মধুচক্র চালানোয় প্রভাবশালী যোগের তত্ত্বও আগেই উঠে এসেছিল। এবার ধৃতদের থেকে বেরিয়ে এলো একটি এনজিও-র নাম।

ধৃত মহিলাদের দাবি, এনজিওর মাধ্যমে তাদের ফাঁসানো হয়েছে। সূত্রের খবর, প্রভাবশালী যোগ থাকা সেই এনজিও-র নাম'দিশারী '। ইতিমধ্যেই এলাকায় জ্বলছে ক্ষোভের আগুন। এর আগেও ভাটপাড়া পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডে ধরা পড়ে মধুচক্র। পুরমাতা শম্পা বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন পুরপ্রধান তথা তৃণমূলের ওয়ার্ড সভাপতি অরুণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন এলাকাবাসী।
সোশ্যাল মিডিয়ায় অনেকেরই দাবি, এলাকার অনুন্নয়ন, পুকুর ভরাট, বেআইনি নির্মাণ, তোলাবাজি, ছোট ব্যবসায়ীদের থেকে মাসিক তোলা আদায়, রেশন দোকান থেকে হপ্তা আদায়, ওয়ার্ড বাজেট আত্মসাৎ-সহ একাধিক দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছেন ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার অভিযোগ রয়েছে বন্দ্যোপাধ্যায় পরিবারের বিরুদ্ধে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একাধিক পুকুর বুজিয়ে ও পুর কর ফাঁকি দিয়ে হয়েছে বেআইনি নির্মাণ। ঘটনার পর পুরমাতা কিংবা স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যামকে দেখা যায়নি। স্বাভাবিকভাবেই এলাকাবাসীর ক্ষোভ বাড়ছে। তাঁরা এই ঘটনায় যুক্ত সকলের দল-মত নির্বিশেষে শাস্তি চাইছেন। ঘটনাটি যেখানে ঘটেছে তার ঢিল ছোড়া দূরত্বে থাকা কল্যাণ সংঘ ক্লাবের সভাপতিও অরুণ।
এলাকার কাউন্সিলর ও তাঁর প্রভাবশালী স্বামী মুখে কুলুপ এঁটেছেন। সাংসদ অর্জুন সিং জানান, দলের উচ্চ নেতৃত্বকে ঘটনাটি জানানো হয়েছে। সেখান থেকে পুরমাতা ও ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপের আশ্বাস মিলিছে।
এদিকে, পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও ৬ জন মহিলাকে উদ্ধার করেছে বলে জানা যাচ্ছে। ওই মহিলাদের বিদেশে পাচারের ছক ছিল বলে জানতে পেরেছে পুলিশ। তদন্তে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসার সম্ভাবনাও থাকছে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications