বঙ্গে বিজেপি নেতাদের ফোন ট্যাপ করা হচ্ছে, মুকুলদের অডিও টেপ প্রকাশ্য আসতেই তৎপর স্বরাষ্ট্রমন্ত্রক
বঙ্গে বিজেপি নেতাদের ফোন ট্যাপ করা হচ্ছে, মুকুলদের অডিও টেপ প্রকাশ্য আসতেই হইচই, তদন্ত করতে চায় স্বরাষ্ট্রমন্ত্রক
বিজেপি নেতাদের ফেন ট্যাপ করা হচ্ছে বাংলায়। মুকুল রায় ও শিশির বাজোরিয়ার কথোপকথোনের অডিও টেপ প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে অমিত শাহের দফতর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে নির্বাচন কমিশন অনুমতি দিলেই এই নিয়ে তদন্ত শুরু করবে তারা। প্রসঙ্গত উল্লেখ্য নাড্ডার উপর হামলার ঘটনার পরেই তৎপর হয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছিল নির্বাচন কমিশন।

কয়েকদিন আগেই মুকুল রায়ের সঙ্গে শিশির বাজোরিয়ায় কথোপকথনের অডিও টেপ প্রকাশ্যে আসে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। তাই নিয়ে নড়ে চড়ে বসে বঙ্গ বিজেপি। দলের নেতাদের ফোব ট্যার করা হচ্ছে বলে অভিযোগ করতে শুরু করেন দিলীপরা। এই ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। দলের নেতাদের এভাবে ফোন ট্যাপিংয়ে শাসক দলের হাত রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার পর যেভাবে বিজেপি নেতাদের ফোন ট্যাপিং করা হচ্ছে তাতে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন অমিত শাহ। নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া কীভাবে ফোন ট্যাপিং হতে পারে এই নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। এদিকে কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতার কথোপকথন অডিও টেপ ফাঁস করেছে বিেজপি। মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে সংবাদ মাধ্যমের সামনে সেটা প্রকাশ করেছেন বিজেপি নেতারা। নির্বাচন কমিশনে দাঁড়িয়েই ফোনের সেই অডিও টেপ প্রকাশ করেন তাঁরা।












Click it and Unblock the Notifications