হোলি-দোলে হাওড়া থেকে ছাড়বে একাধিক ট্রেন, চলবে আসনসোল সহ একাধিক রুট হয়ে! বহু আসন ফাঁকা

Holi Special Train 2025 Howrah: কাউন্টডাউন শুরু! সামনেই রঙের উৎসব হোলি এবং দোলযাত্রা (Holi-Dol Yatra 2025)। এই সময় অনেকেই পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়ি ফেরেন। এমনকী বহু মানুষ আছেন যারা বেড়াতেও চলে যান। ফলে ট্রেনের উপর চাপ বাড়তে শুরু করে। ট্রেনগুলিতে একেবারে লম্বা ওয়েটিং লিস্ট থাকে। ভিড় সামাল দিতে একেবারে হিমশিম খান রেল আধিকারিকরা।

এই পরিস্থিতিতে প্রত্যেক বছরই বিশেষ ট্রেন চালায় রেল (Indian Rail)। একাধিক রুটে হোলি স্পেশাল বিশেষ ট্রেনগুলিকে (Holi Special Train 2025 Howrah) চালানো হয়। এবারও একাধিক রুটের মধ্যে স্পেশাল ট্রেন রেল চালাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এতে বিপুল সংখ্যায় যাত্রীদের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।

Holi Special Train 2025 Howrah

Holi Special Train 2025 Howrah: হাওড়া থেকে স্পেশাল ট্রেন

নিউজ ১৮ হিন্দির প্রকাশিত খবর অনুযায়ী, আসানসোল রেলওয়ে বিভাগের তথ্য আধিকারিক, বিপ্লব বাউরি এই প্রসঙ্গে জানিয়েছেন, হোলিকে সামনে রেখে রেল অনেকগুলি বিশেষ ট্রেন চালানো হয়। এবার তা হবে। ওই রেল আধকারিকের কথায়, হাওড়া এবং রাক্সৌলের মধ্যে এক জোড়া বিশেষ ট্রেন চালানো হবে।

আগামী ৮ মার্চ থেকে এই ট্রেন চালানো হবে। ওই আধিকারকের কথা অনুযায়ী, হাওড়া থেকে এই ট্রেন রাত ১১ টার সময় ছাড়বে, পরের দিন বিকেল 4:10 রাক্সৌল পৌঁছবে। এর সঙ্গেই ট্রেন নম্বর - 03044 রাক্সৌল-হাওড়ার মধ্যেও স্পেশাল ট্রেন চালানো হবে। এই ট্রেনটি রাক্সৌল থেকে বিকাল সাড়ে পাঁচটায় ছেড়ে পরের দিন ১০ টা বেজে ৪৫ মিনিটে হাওড়া পৌঁছাবে।

Holi Special Train 2025 Howrah: রেলের টাইম টেবিল

এই প্রসঙ্গে মুখ্য তথ্য আধিকারিক জানিয়েছেন রঙের উৎসবকে মাথায় রেখে বিশেষ দুটি ট্রেন চালানো করা হবে। আর তা জাসিডিহ-কিউল রেলওয়ে সেকশনের মাধ্যমে উভয় দিকে চালানো হবে। আধিকারিকের কথায় ট্রেন সংখ্যা 03043 হাওড়া- রাক্সৌল এক্সপ্রেস রাত ১১ টা নাগাদ হাওড়া থেকে ছাড়বে।

এরপর ২ টো ৩৭ মিনিটে আসানসোল, মধুপুরে পৌঁছাবে ৩:৫৩ মিনিটে, জাসিডিহ পিওউছবে ৪:৪৮ মিনিটে, ঝাঝা সকাল ৬:৪০ মিনিটে, কিউল সকাল ৭:৩৩ মিনিটে, বারাউনি সকাল ৯:১৫ মিনিটে, সমষ্টিপুর ১১:০০ মিনিটে, দরভাঙ্গা ১২:৪০ মিনিটে, সীতামারহী দুপুর ২:১৫ মিনিটে এবং বিকেল চারটে ১০ মিনিটে ট্রেনটি রাক্সৌল পৌঁছে দেবে। একই ভাবে রাক্সৈঊল থেকে হাওড়ায় ফিরবে ট্রেনটি।

Holi Special Train 2025 Howrah: হাওড়া-আনন্দ বিহারের মধ্যে স্পেশাল ট্রেন

এছাড়াও হাওড়া-আনন্দ বিহার এবং হাওড়ার মধ্যে চালানো হবে হোলি স্পেশাল ট্রেন। ইতিমধ্যে রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। বিস্তারিত জেনেই টিকিট কাটুন। এখনও প্রচুর আস ফাঁকা আছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+