করোনা কেড়ে নিল ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবনকে, সল্টলেকের হাসপাতালে মৃত্যু
করোনা কেড়ে নিল প্রখ্যাত ইতিহাসবিদ হরিশহ্কর বাসুদেবনকে। রবিবার সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮।
করোনা কেড়ে নিল প্রখ্যাত ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবনকে। রবিবার সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি করোনা সংক্রমণ নিয়ে ভর্তি ছিলেন, করোনা সংক্রমণই কেড়ে নিল তাঁর প্রাণ। তাঁর মৃত্যুতে শোকাহত বাংলা তথা দেশ।

ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবন (৬৮) সল্টলেকের সি ডি ব্লোকের বাসিন্দা ছিলেন। প্রবল শ্বাসকষ্টজনিত সমস্যায় ৪ মে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই ব্যক্তির লালারস নাইসেডে পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। এছাড়াও হাসপাতালে সূত্রে খবর, ওই ব্যক্তির সংস্পর্শে যারা এসেছেন তাদেরকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।












Click it and Unblock the Notifications