Weather Update: ৪৩ ডিগ্রির পথে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা! একনজরে বাংলার কোথায় কেমন আবহাওয়া

Weather Alert: বিয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়ে তেতাল্লিশ ডিগ্রির পথে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়া দফতরের তরফে আগামী তিন দিনে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।

সোমবার রাজ্যের অনেকগুলি জায়গায়, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির ওপরে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পানাগড়ে ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মেদিনীপুরে ৪১.৬, বাঁকুড়ায় ৪১.৫, আসানসোলে ৪০.২ এবং বর্ধমানে ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।

Weather Update

আর মঙ্গলবার বেলা আড়াইটে নাগাদ বাঁকুড়ায় তাপমাত্রা ছিল ৪১.২, আসানসোলে ৪০.৮, শ্রীনিকেতনে ৩৯.৪, দমদমে ৩৯.৬, কলকাতায় ৩৮.৮, ডায়মন্ড হারবারে ৩৭.৪ এবং দিঘায় ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এইসব জায়গায় ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। অন্যদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। এইসব জায়গায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

এরপর শুধু বুধবারই নয়, বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে. এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও এরপর বুধবার থেকে রবিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকতে চলেছে। কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই।

কলকাতার আবহাওয়া
মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকতে পারে। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৯ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস

আগামী তিন দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে তারপরে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা ২৮.৬ ( ২৭.৯)
দমদম (২৭.৬)
দিঘা ২৮ (২৭)
মেদিনীপুর ২৭.৩ (২৬.৫)
কৃষ্ণনগর ২৫.৮ (২৫.৪)
বাঁকুড়া ২৫.৬ (২৪.৪)
শ্রীনিকেতন ২৫.২ (২৩)
বহরমপুর ২৮ (২৬.৮)
বর্ধমান ২৫ (২৫)
পানাগড় ২৬.২ (২৪.৪)
আসানসোল ২৬.২ (২৫)
পুরুলিয়া ২৫.১ (২১.১)
দার্জিলিং ১৩.২ (১০.৮)
কালিম্পং ১৯ (১৬.৬)
কোচবিহার ২৩.৫ (২০.৬)
মালদহ ২৭.৯ (২৫.৪)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (৩৮.৭)
দমদম
দিঘা (৩৬.১)
মেদিনীপুর (৪১.৬)
কৃষ্ণনগর (৩৭.৪)
বাঁকুড়া (৪১.৫)
শ্রীনিকেতন (৩৯.৪)
বহরমপুর (৩৭.৬)
বর্ধমান (৪০)
পানাগড় (৪২.৭)
আসানসোল (৪০.২)
পুরুলিয়া (৩৯.৩)
দার্জিলিং (২১.৬)
কালিম্পং (২৪.৪)
কোচবিহার (৩৫.৮)
মালদহ (৩৮.৬)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+