বৃহস্পতিবার থেকে শুরু উচ্চমাধ্যমিক, প্রশ্নপত্রের প্যাকেটে থাকছে বারকোড
বৃহস্পতিবার থেকে শুরু উচ্চমাধ্যমিক, প্রশ্নপত্রের প্যাকেটে থাকছে বারকোড
মাধ্যমিকের পর এবার বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস রুখতে নানা পদক্ষেপ নিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ, যদিও আটকানো যায়নি প্রশ্নফাঁস। উচ্চমাধ্যমিকেও যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য একাধিক পদক্ষেপ নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, প্রশ্নপত্রের প্যাকেটে এবার বারকোড থাকবে। এছাড়াও কোনও ঘটনা ঘটলে এবং তার পেছনে স্কুলের গাফিলতি প্রমাণিত হলে অনুমোদন বাতিল করা হবে। বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে শুরু হবে উচ্চমাঘ্যমিক পরীক্ষার প্রথমভাষার পরীক্ষা। বুধবার এক সাংবাদিক সম্মেলনে মহুয়া দাস জানান, গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় পাঁচ হাজার। কোনও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে বা টুকলি রুখতে ২৫০টি কেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর। প্রশ্নপত্রের প্যাকেটে থাকছে বারকোড। সংসদের সভাপতি জানান, কোনও পরীক্ষার্থীর কাছে মোবাইল নেই এ বিষয়টি নিশ্চিত হওয়ার পরই প্রশ্নপত্র দেওয়া হবে। টুকলি পাওয়া গেলে পড়ুয়ার পরীক্ষা বাতিল করে দেওয়া হবে, এমনকী রেজিস্ট্রেশনও বাতিল হতে পারে। এছাড়াও শিক্ষকদের উপর হামলা, পরীক্ষা কেন্দ্রে ভাঙচুরের অভিযোগ উঠলেও পরীক্ষার্থীকে আরএ করা হবে। গোটা ঘটনায় স্কুলের গাফিলতি প্রমাণিত হলে বাতিল করা হতে পারে অনুমোদনও।
এছাড়াও মাধ্যমিকের মতোই উচ্চমাধ্যমিকের ক্ষেত্রেও স্পর্শকাতর জেলাগুলিতে পরীক্ষা শুরুর আধ ঘণ্টা আগে থেকে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
More From
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications