Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

List of Train Cancelled: শেষ মুহূর্তে বাতিল শালিমার-পুরী স্পেশাল! রইল ট্রেন বাতিলের তালিকা

List of Train Cancelled: গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি চলছে! কোথাও হালকা থেকে ভারী বৃষ্টি চলছে। প্রবল এই বৃষ্টিপাতের কারনে ইতিমধ্যে একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি। জল জমে গিয়েছে রেল লাইনের উপরে। যার প্রভাব পড়েছে রেল পরিষেবায়।

বুধবার একাধিক ট্রেন বাতিল করা হয়। সেই তালিকায় হাওড়া-শালিমার এবং শিয়ালদহ থেকে ছাড়ে এমন একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল (List of Train Cancelled) করা হয়। এই অবস্থায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।

List of Train Cancelled:

List of Train Cancelled: বাতিল স্পেশাল ট্রেন

তবে এই অবস্থায় স্বস্তির খবর দিয়েছিল রেলওয়ে (Indian Rail)। শালিমার এবং পুরীর মধ্যে বিশেষ ট্রেন (Specl Train) চালানো হবে বলে জানানো হয়েছিল। যা শালিমার থেকে ছাড়বে বলেও আপডেট দেওয়া হয়। কিন্তু শেষ মুহূর্তে শালিমার এবং পুরীর মধ্যে বিশেষ ট্রেন (List of Train Cancelled) টিও বাতিল করা হয়েছে।

এছাড়াও Sir M.Visvesvaraya Terminal (Bengaluru)-Howrah Express বাতিল থাকবে ৬ অক্টোবর পর্যন্ত। এছাড়াও MGR CHENNAI Central-Shalimar Coromandal Express ট্রেনটিও বাতিল থাকবে। এমনটাই রেলের তরফে জানানো হয়েছে। হঠাত করে এতগুলি ট্রেন বাতিলের (List of Train Cancelled) সিদ্ধান্তে চূড়ান্ত সমস্যায় সাধারণ মানুষ। যদিও রেলের তরফে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে।

List of Train Cancelled: ৩৫ টি ট্রেন বাতিল

অন্যদিকে গত কয়েকমাস ধরেই একাধিক ট্রেন বাতিল চলছে ছত্তিসগড়ে। উৎসবের আগেই সেই ধারা (Railway News) অব্যাহত রইল। অক্টোবরেরও একাধিক ট্রেন বাতিল (List of Train Cancelled )থাকবে। ৩৫ টি ট্রেন প্রতিবেশী রাজ্য থেকে বাতিল করা হয়েছে। একাধিক ট্রেনকে ঘুরপথে চালানো হবে। এমনটাই জানা গিয়েছে।

আগামী ৭ অক্টোবর থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এই ট্রেনগুলি বাতিল (List of Train Cancelled) থাকবে বলে জানানো হয়েছে। উৎসবের মরশুমে বহু মানুষ ট্রেনে চেপে বাড়ি ফেরেন। একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্তে সমস্যায় পড়বেন মানুষ।

List of Train Cancelled: ট্রেন বাতিলের তালিকা

১৫৩২৩ গোন্দিয়া-বরাউনি এক্সপ্রেস আগামী ৮ তারিখ থেকে বাতিল থাকবে।
নেতাজি সুভাষ চন্দ্র বসু (ইটওয়ারি)-কোরবা শিবনাথ এক্সপ্রেস বাতিল থাকবে।
বাতিল থাকবে ভুবনেশ্বর-কুর্না এক্সপ্রেসও।

এছাড়াও আরও ট্রেন বাতিলের (List of Train Cancelled) তালিকায় আছে। এই বিষয়ে আরও জানতে রেলের ওয়েবসাইট কিংবা আইআরসিটিসি'র অ্যাপ ভালো ভাবে দেখতে হবে। কিংবা কন্ট্রোল রুমেও যোগাযোগ করা যেতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+