উত্তরবঙ্গে বৃষ্টিপাত-সতর্কতা জারি, বিস্তারিত জেনে নিন
আগামী ২৪ ঘণ্টার জন্য উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টিপাত নিয়ে সতর্কতাও জারি করা হয়েছে
আগামী ২৪ ঘণ্টার জন্য উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টিপাত নিয়ে সতর্কতাও জারি করা হয়েছে।
উত্তরবঙ্গে হিমালয়ের পাদদেশে মৌসুমী অক্ষরেখা অনেক বেশি সক্রিয় হওয়ার কারণেই এই পূর্বাভাস।

উত্তরবঙ্গের মতো না হলেও, দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়ায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে। কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। একইসঙ্গে আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বজায় থাকবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications