Weather Update: সপ্তাহ শেষে ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া পূর্বাভাস
Weather Update: সপ্তাহ শেষে ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া পূর্বাভাস
বুধবার সকাল থেকে মাঝে মধ্যে বৃষ্টিতে (rain) ভিজেছে দক্ষিণবঙ্গের (South bengal) বিভিন্ন জেলা। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে শুক্রবার থেকে উত্তরবঙ্গে হিমালয়ের পাদদেশের জেলাগুলিতে ভারী বৃষ্টি শুরু হবে। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা রাজ্যের দক্ষিণে পুরুলিয়া থেকে ক্যানিং হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গের তাপমাত্রা বেড়ে ফের কমবে
আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৬ অগাস্ট শুক্রবার সকালের মধ্যে কালিম্পং-এ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। তবে শুক্রবার থেকে উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা। কালিম্পং-এ ওইদিন ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার
ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আগামী তিন দিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়লেও, তারপরের ২ দিন কাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গেও বাড়বে তাপমাত্রা
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৫ অগাস্ট বৃহস্পতিবার মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৬ অগাস্ট শুক্রবার সকালের মধ্যে কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, এর পরে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়বে।

কলকাতার আবহাওয়া বর্ষণসিক্ত
আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতার আবহাওয়া থাকবে বর্ষণসিক্ত। আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৫.৬
বহরমপুর ২৬.৪
বাঁকুড়া ২৪.৮
বর্ধমান ২৫
কোচবিহার ২৬.৩
দার্জিলিং ১৬.৪
দিঘা ২৫.৬
কলকাতা ২৫.৯
দমদম ২৬.৩
কৃষ্ণনগর ২৬.৬
মালদহ ২৭.১
মেদিনীপুর ২৫.৫
শিলিগুড়ি ২৭.৩
শ্রীনিকেতন ২৫.৮

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩০.৭)
বহরমপুর (৩৫)
বাঁকুড়া (৩০.৫)
বর্ধমান (৩৪)
কোচবিহার (৩৩.৭)
দার্জিলিং (২২)
দিঘা (৩১.১)
কলকাতা (৩১.৭)
দমদম (৩১.১)
কৃষ্ণনগর (৩১)
মালদহ (৩০.৪)
মেদিনীপুর (২৯.৫)
শিলিগুড়ি (৩৪.৮)
শ্রীনিকেতন (৩১.৮)












Click it and Unblock the Notifications