Weather Update: গাঙ্গেয় বঙ্গে নতুন নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তাহভর মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস, প্লাবনের আশঙ্কা নানা জেলায়

বঙ্গোপসাগরে তৈরি নতুন নিম্নচাপের কারণে গাঙ্গেয় বঙ্গে আগামী কয়েক দিন ধরে ভারী বৃষ্টিপাত চলবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহভর রাজ্যের বিভিন্ন এলাকায় হালকা, মাঝারি, কোথাও ভারী বৃষ্টিপাত হবে।

হাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিন থেকে সপ্তাহভর কোথাও মাঝারি, কোথাও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে, সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কালিম্পংয়ে সপ্তাহভর বৃষ্টিপাত চলবে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতিও এবার উদ্বেগপূর্ণ হচ্ছে। প্রায় সব জেলাতেই আগামী এক সপ্তাহ ধরে হালকা থেকে ভারী বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং দুই বর্ধমান জেলায় মঙ্গলবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে।

এবছর স্বাভাবিক সময়ের থেকে ১৫ দিন আগে বর্ষা সারা দেশে প্রবেশ করেছে। এবং সারা দেশেই পরিমিত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টির ফলে উত্তর ভারতের কিছু রাজ্যে ইতিমধ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দিল্লিতে কমলা সতর্কতা জারি হয়েছে। হিমাচলে স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। ওদিকে উত্তরাখণ্ডে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলার জেলাগুলিতেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। একের পর এক এলাকা বন্যা-বৃষ্টির জলে প্লাবনের মুখে দাঁড়িয়ে।

পশ্চিমবঙ্গে এর আগের ধাপের ভারী বৃষ্টির কারণে বেশ কিছু এলাকা ইতিমধ্যেই জলমগ্ন। গাঙ্গেয় বঙ্গে নতুন করে যে নিম্নচাপ তৈরি হয়েছে, সেই কারণে অতিরিক্ত সতর্কতা রয়েছে। এই বৃষ্টিতে চারিদিক প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। রাজ্য প্রশাসন পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত রয়েছে এবং বিপর্যয় মোকাবিলা দলকে তৈরি রাখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+