দোলের আগেই গরমের দাপট, রাজ্যজুড়ে বাড়ছে তাপমাত্রা, জেনে নিন আবহাওয়ার আপডেট
ফেব্রুয়ারির শেষ লগ্নে বৃষ্টি ভেজা আবহের পর আবারও গরমের পূর্বাভাস। দোলের আগেই পারদ চড়ার ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর। সপ্তাহের শুরুতে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, সেই স্বস্তি ছিল ক্ষণস্থায়ী। মেঘ সরে যেতেই ফের ভ্যাপসা গরমে হাঁসফাঁস উত্তর ও দক্ষিণবঙ্গ।
আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দ্রুত দুর্বল হয়ে পড়ছে ও শুক্রবারের মধ্যে তা ঘূর্ণাবর্তে পরিণত হয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে সরে যাবে। পাশাপাশি উত্তরাখণ্ড ও পশ্চিম অসম সংলগ্ন এলাকাতেও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। দক্ষিণ পূর্ব আরব সাগর ও কেরল উপকূলের কাছেও রয়েছে একটি আপার এয়ার সার্কুলেশন। তবে এই সিস্টেমগুলির সরাসরি প্রভাব বাংলায় পড়ার সম্ভাবনা খুবই কম। ফলে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

শুক্রবার কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বজায় থাকবে। আগামী দু'দিন তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও সকালের হালকা শীত দ্রুত উধাও হয়ে দুপুরের দিকে গরমের অনুভূতি বাড়বে। রবিবার থেকে, অর্থাৎ মার্চের শুরুতেই, তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রাতেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাবে।
উত্তরবঙ্গেও একই ছবি। শুক্রবার সেখানে মূলত শুষ্ক ও রোদঝলমলে আকাশের দেখা মিলবে। আগামী দু'তিন দিনে আবহাওয়ার বড় পরিবর্তন না হলেও মার্চের ১ বা ২ তারিখ থেকে পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকার উঁচু অংশে হালকা তুষারপাতেরও পূর্বাভাস দিয়েছে দপ্তর।
সব মিলিয়ে পাহাড়ে শীতের ছোঁয়া কিছুটা বজায় থাকলেও সমতলে বসন্তের আবহেই গরমের আমেজ ক্রমশ জোরদার হবে। দোলপূর্ণিমা তাই কাটতে পারে বাড়তি উষ্ণতার মধ্যেই।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications