ORS-দিনে ২ বার স্নান, দহন থেকে ওদের বাঁচাতে মরিয়া চেষ্টা বনকর্মীদের

াপপ্রবাহে নাজেহার মানুষ। ঘরে সিঁধিয়েছেন সকলে। এই পরিস্থিতিতে চিড়িয়াখানার পশুপাখিদের কী করুণ দশা ভাবুন। গরমে নাজেহাল দশা তাদের। বিশেষ করে লোমশ বাঘ-সিংহ থেকে শুরু করে বিশাল দেহী হাতি। গরমে জিভ বেরিয়ে যাচ্ছে তাদের।

চিড়িয়াখানার পাখিদের দশাও খুব কঠিন তারা। কিছুতেই গরম সহ্য করতে পারছে না তারা। এই নিরিহ পশু-পাখিদের বাঁচাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বনকর্মীরা। বাঘ, সিংহ, লোমশ প্রাণীদের দিনে ২ বার করে স্নান করানো হচ্ছে। তাঁদের খাঁচার সামনে চলছে বড় বড় ফ্যান। যতটা সম্ভব চাঁদের গরম হাওয়া থেকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে।

tiger

শুষ্ক তাপপ্রবাহের কারণে যাতে শরীরে জল শুকিয়ে না যায়। গোটা দেহ যাতে ডিহাইড্রেশন না হয়ে যায় সেকারণে বারবার তাদের গ্লুকোজ দেওয়া হচ্ছে। খুব বেশি মাংস দেওয়া হচ্ছে না। পরিমাণ মত মাংস খেতে দেওয়া হচ্ছে তাদের। তাদের শরীর ঠাণ্ডা রাখতে বারবার স্নান করানো হচ্ছে। খাঁচা জলে ভিজিয়ে রাখা হচ্ছে। সেই সঙ্গে স্বাস্থ্য পরীক্ষাও করা হচ্ছে।

রয়াল বেঙ্গল টাইগারের ভয়ে যেখানে ভয়ে সিঁধিয়ে থাকে মানুষ থেকে পশু। সেই রয়াল বেঙ্গল টাইগার রীতিমত কাহিল হয়ে পড়েছে গরমের দাপটে। গরমের চোটে জিভ বেরিয়ে যাচ্ছে তাদের। প্রকৃতির রুদ্র রূপের কাছে কাবু বাঘ সিংহও।ঝড়খালির সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমাল পার্কে তিনটি বাঘকে দেখভাল করছে দুই চিকিৎসক সহ বন কর্মীরা ।

tiger

দেয়া হচ্ছে ওয়ারেশের জল, স্নান করানো হচ্ছে দিনে দুই থেকে তিনবার চলছে ফ্যানের হাওয়া।তীব্র তাপদ্রহ এর মধ্যে ঝড়খালী তিনটি বাঘ কে দেখভাল করছে একটা টিম বলে জানা জায় বনদপ্তরের তরফ থেকে। এই প্রচন্ড গরমে তাদের খাওয়ানো হচ্ছে ওআরএস জল, পরিমাণ মতন মাংস, দেয়া হচ্ছে ফ্যানের হাওয়া, চলছে দিনে তিনবার স্নান।

কখনো রাখা হচ্ছে তাদের ঘরের মধ্যে। আবার কখনো ছেড়ে দেওয়া হচ্ছে তাদের বাগানে। আর গরমের মধ্যে তারাও এই পরিষেবা পেয়ে কিছুটা হলেও খুশিতে আছে। তাছাড়া পর্যটকরা খুব একটা ভিড় না জমালেও তারা বেশিরভাগ সময়টা ঘুমিয়ে কাটাচ্ছে।

tiger

আলিপুর চিড়িয়াখানাতেও পশুপাকিদের বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। পাখিদের ঠান্ডা জায়গায় রাখা হচ্ছে। তাদের বারবার স্নান করানো হচ্ছে। হাতি-জিরাফ এই সব বিশাল দেহী প্রাণিদেরও বারবার স্নান করিয়ে শরীর ঠান্ডা রাখা হচ্ছে। সেই সঙ্গে খাওয়ানো হচ্ছে প্রচুর পরিমানে ওআরএস। গরমে এতটাই ক্লান্ত হয়ে পড়ছে চিড়িয়াখানার পশু পাখিরা যে তারা বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+