রথযাত্রা নিয়ে নতুন সূচি বিজেপি-র! মাধ্যমিকের আগেই যাত্রা শেষ করতে সুপ্রিম কোর্টে আবেদন
রথযাত্রা নিয়ে সুপ্রিম কোর্টে নতুন সূচি পেশ করল বিজেপি। ৪০-৪৫ দিনের দীর্ঘ সূচি কাটছাট করে তা ২০ দিনে নামানো হয়েছে।
রথযাত্রা নিয়ে সুপ্রিম কোর্টে নতুন সূচি পেশ করল বিজেপি। ৪০-৪৫ দিনের দীর্ঘ সূচি কাটছাট করে তা ২০ দিনে নামানো হয়েছে। তবে এক্ষেত্রে ৩ টির বদলে
৪ টি রথ বের করা হবে। সেই রথ সবকটি বিধানসভা এবং লোকসভা কেন্দ্র ছুঁয়ে যাবে বলেও সূচিতে দেওয়া হয়েছে বলে খবর। আদালত সূত্রে খবর, মঙ্গলবার রথযাত্রা মামলার চূড়ান্ত শুনানি।

২০ দিনের রথযাত্রা
ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে শুরু হয়ে যাচ্ছে মাধ্যমিক। সেই সময় মাইক ব্যবহার করা যাবে না। সেই কথাও বলা হয়েছে বিজেপির কথা আবেদনে। এদিন সুপ্রিম কোর্টে রথযাত্রা নিয়ে ২০ দিনের সূচি পেশ করে বিজেপি। তবে আগেকার ৩ টির বদলে ৪ টি রথ বের করার কথা সেখানে বলা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, কোন রুটে রথযাত্রা যাবে তাও জমা দেওয়া হয়েছে।

রাজ্যের আপত্তি
আদালতে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনুসিংভি পুলিশ প্রশাসনের তরফে রিপোর্টের কথা উল্লেখ করেন। যে রিপোর্টের ভিত্তিতে হাইকোর্ট রথযাত্রার অনুমতি বাতিল করেছিল।
সূত্রের খবর অনুযায়ী, আগামী মঙ্গলবার রথযাত্রা নিয়ে চূড়ান্ত শুনানি । বিজেপি নতুন সূচির ওপর মতামত জানাবে রাজ্য সরকার।

বছর শেষে সর্বোচ্চ আদালতে ধাক্কা
গত বছরের শেষ সপ্তাহে রাজ্যে রথযাত্রা নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খায় বিজেপি। বিজেপির তাড়াতাড়ি শুনানি আবেদন সর্বোচ্চ আদালত খারিজ করে দেয়।
প্রথমে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ে সন্তুষ্ট না হয়ে, ডিভিশন বেঞ্চে যায় বিজেপি। রায়ের বিরুদ্ধে ফের সিঙ্গল বেঞ্চে আবেদন করে সরকার। সেখানে রাজ্যে রথযাত্রার অনুমতি দেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। সেই রায়ের বিরুদ্ধে প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন করে সরকার। প্রধান বিচারপতি সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে তা ফের পাঠিয়ে দেন সিঙ্গল বেঞ্চে।

গণতন্ত্র বাঁচাও যাত্রা
তবে রাজ্যে তাদের কর্মসূচিকে রথযাত্রা বলছে না বিজেপি। নাম দেওয়া হয়েছে গণতন্ত্র বাঁচাও যাত্রা। বিজেপির অভিযোগ রাজ্যে তৃণমূল শাসনে গণতন্ত্র বিপন্ন । এর বিরুদ্ধে জনমত সংগঠিত করতেই রাজ্যের চার জায়গা থেকে গণতন্ত্র বাঁচাও যাত্রা।












Click it and Unblock the Notifications