'প্রশ্ন-ফাঁস' ষড়যন্ত্রে জড়িত স্কুল পরিদর্শক! চাঞ্চল্যকর দাবি প্রধান শিক্ষকের, কিন্তু কী ভাবে

নিজের বিরুদ্ধে অভিযোগ উড়িয়ে স্কুল পরিদর্শকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করলেন জলপাইগুড়ির ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুলের প্রধান শিক্ষক হরিদয়াল রায়।

নিজের বিরুদ্ধে অভিযোগ উড়িয়ে স্কুল পরিদর্শকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করলেন জলপাইগুড়ির ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুলের প্রধান শিক্ষক হরিদয়াল রায়। এই প্রধান শিক্ষকের বিরুদ্ধেই প্রশ্ন ফাঁসের অভিযোগ করেছিলেন স্কুল পরিদর্শক।

প্রশ্ন-ফাঁস ষড়যন্ত্রে জড়িত স্কুল পরিদর্শক! চাঞ্চল্যকর দাবি প্রধান শিক্ষকের

তাঁর স্কুলে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞানে পরীক্ষার্থীর সংখ্যা একশোর ওপরে। কিন্তু আশপাশের বাকি স্কুলের পরীক্ষার্থীর সংখ্যা একেবারই হাতে গোনা। সেই হিংসা থেকেই আশপাশের স্কুলের শিক্ষকরাই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে সামিল হয়েছেন। এই ষড়যন্ত্রে নিজের স্কুলের এক কিংবা একাধিক শিক্ষক যুক্ত বলেও অভিযোগ প্রধান শিক্ষক তথা তৃণমূলের শিক্ষা সেলের সভাপতি হরিদয়াল রায়ের। ষড়যন্ত্রে রয়েছে স্কুল পরিদর্শকও। অভিযোগ প্রধান শিক্ষকের।

কটার সময় প্রশ্ন দেওয়া হয়েছে এবং তা কটায় খোলা হয়েছে তা দেখানোর দাবি করেছেন অভিযুক্ত প্রধান শিক্ষক। শুধু তাঁর সেন্টারেই নয়, সব সেন্টারেই রেকর্ডিং-এর ফর্ম নেই। পর্যদকে জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

যে অডিও টেপের কথা বলা হচ্ছে তা পরীক্ষা করে দেখার দাবি করেছেন শিক্ষারত্নে ভূষিত এই শিক্ষক। এমন কী স্কুলে পরীক্ষার খাতা সরানোর যে অভিযোগ উঠেছে তাও উড়িয়ে দিয়েছেন জলপাইগুড়ির ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুলের প্রধান শিক্ষক। তাঁর দাবি, স্কুলের পিছনের গেটে পরীক্ষার খাতা আনা হয়েছিল। সঙ্গে ছিলেন চতুর্থ শ্রেণির এক কর্মী চন্দন। তাঁর কথাতেই নথিতে সই করে দেন প্রধান শিক্ষক। যদিও পরে দেখা যায় পরীক্ষা কেন্দ্রে খাতা কম এসেছে। দাবি করেছেন প্রধান শিক্ষক হরিদয়াল রায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+