হকার উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র বারুইপুর স্টেশন, ব্যাপক বোমাবাজি
কলকাতা, ৪ জুন : বেআইনি হকার উচ্ছেদ তুলতে গিয়ে রণক্ষেত্রের চেহারা নিল শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর স্টেশন চত্বর। হকারদের বিক্ষোভ, বোমাবাজি, রেল লাইনে অবস্থান ঘিরে উত্তপ্ত হয়ে উঠল গোটা স্টেশন চত্বর।
জানা গিয়েছে, এদিন বারুইপুর স্টেশনে অবৈধ হকার উচ্ছেদে যায় আরপিএফের একটি দল। তাদের বাধা দেয় হকাররা। অভিযোগ তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র নেতারা এই বিক্ষোভের নেতৃত্ব দেন।

হকারদের পুনর্বাসন না দেওয়া পর্যন্ত এই উচ্ছেদ করা যাবে না। এই বলে বাধা দেন হাজার খানেক হকার। পুলিশের সঙ্গে সংঘর্ষে পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। স্টেশন চত্বরে নানা দিকে বোমা ফাটতে শুরু করে। শুরু হয় লাইন থেকে তুলে পাথরবৃষ্টি।
এই ঘটনায় ট্রেন লাইনে পাথর ফেলে ট্রেন আটকানোর চেষ্টা করে হকাররা। যাত্রীদের লক্ষ্য করে আক্রমণ করা হয়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এমনকী ট্রেনের চালককে বের করার চেষ্টা করা হয়।
যদিও রেলের তরফে জানানো হয়েছে, ১৫দিন আগে নোটিশ দেওয়ার পরই এদিন উচ্ছেদ অভিযানে গিয়েছিল আরপিএফের একটি দল। পাশাপাশি এটাও জানানো হয়, বেআইনি হকারদের সরাতে রেলের কোনও বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন হয় না। তবুও আগে থেকে জানানো হয়েছিল। হকাররা তা না মেনে গন্ডগোল বাঁধিয়েছে।
-
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে -
ভোটের আগে বীরভূমে বিপুল বিস্ফোরক উদ্ধার ঘিরে চাঞ্চল্য -
ভোটের জন্য নজিরবিহীন প্রস্তুতি, ২৫ লক্ষ কর্মী সহ কমিশনের ভরসা ১,১১১ পর্যবেক্ষক -
কালবৈশাখীর জেরে কমল তাপমাত্রা, আজ কী বৃষ্টি হবে? জানাল হাওয়া অফিস -
সপ্তাহান্তে রাজ্যের অধিকাংশ জেলায় হবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টিরও সম্ভাবনা কিছু জেলায় -
উড়ানে বড় স্বস্তি! ৬০ শতাংশ আসন ফ্রি, একসঙ্গে বসবে পরিবার, নতুন নিয়মে বদলাচ্ছে উড়ান পরিষেবা -
ভোটের আগে একসঙ্গে ১১ জেলায় জেলাশাসক বদলি, উত্তরবঙ্গে বড়সড় রদবদল -
গ্যাসের সঙ্কট ও কালোবাজারি ঠেকাতে কড়া কেন্দ্র, বাড়ছে পাইপ গ্যাসের সরবরাহ -
নির্বাচনের আগে ফের পুলিশে বড়সড় রদবদল, একসঙ্গে পাঁচ ডিআইজি অপসারণে কমিশনের কড়া পদক্ষেপ -
বাড়বে জয়ের মার্জিন, ১ লাখ ভোট টার্গেট করে প্রচার শুরু দিলীপ ঘোষের












Click it and Unblock the Notifications