পিসি-ভাইপোর দুর্নীতির জেরে তিতি বিরক্ত মানুষ! বাংলায় সরকার পাল্টাবে বলে হুঁশিয়ারি হর্ষ বর্ধনের
শনিবার রাজ্যে শুরু হল বিজেপির রথযাত্রা। বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই একই দিনে রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। এদিন রাজ্যে সরকারি সফরে এসেও কেন্দ্রীয় মন্ত্রীর গলায় রাজ্যের শাসকদলের বিরুদ্ধে বিষোদগার শোনা গেল। তিনি এদিন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে হর্ষ বর্ধন বলেন, রাজ্যে পালাবদল অনিবার্য।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন, 'রাজ্যের স্বাস্থ্যখাতে কেন্দ্র ব্যাপক সাহায্য করেছে। কোভিড-সহ সব ক্ষেত্রেই উদারহস্ত কেন্দ্র। কিন্তু রাজ্যের স্বাস্থ্যের পরিকাঠামো হতাশাজনক। যেক্ষেত্রে দরকার কেন্দ্র প্রশংসা করেছে। হতাশাজনক কাজের সমালোচনা করতেই হবে।'
এদিকে এদিন রাজ্যের পালা বদলের ভবিষ্যদবাণী দিয়ে হর্ষ বর্ধন বলেন, '১৯৯৩ সাল থেকে রাজনীতি করছি। কোনও দিন কোনও কারণে মিথ্যা বলিনি। যাচাই করে দেখুন রাজ্যের বাস্তব অবস্থা। বিজেপি নেতারা নন মানুষ বলছে, পরিবর্তন হবে। এখন রাজ্যে দুর্নীতি, স্বজনপোষণ এবং ভাইপো-ভাই ছাড়া আর কিছুই নেই। বিজেপির সঙ্গে কোনো যোগাযোগ নেই, এমন মানুষও এটাই বলছেন।'
এদিন হর্ষ বর্ধন বলেন, 'গত এক বছর ধরে আমি বিভিন্ন সূত্র থেকে যে প্রতিক্রিয়া পাচ্ছি ,তা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে পশ্চিমবঙ্গে পরিবর্তন অনিবার্য। রথযাত্রা কর্মসূচি রাজ্যের পরিবর্তনের প্রক্রিয়াটিকে আরও শক্তিশালী করতে পারে। দুর্নীতি, স্বজনপোষমের পাশাপাশি ভাইপো-ভাইদের নিয়ে রাজ্যের মানুষ অসন্তুষ্ট এবং ক্লান্ত হয়ে পড়েছেন।'












Click it and Unblock the Notifications