হালিশহর পুরসভা নিয়ে এবার আদালতে কাউন্সিলররা
হালিশহর পুরসভা এবার আদালতে গেলেন কাউন্সিলররা। এই পুরসভা নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন হালিশহর পুরসভার কাউন্সিলরদের একাংশের।
হালিশহর পুরসভা এবার আদালতে গেলেন কাউন্সিলররা। এই পুরসভা নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন হালিশহর পুরসভার কাউন্সিলরদের একাংশের।

আদালতে মামলাকারী কাউন্সিলরদের অভিযোগ, গত মঙ্গলবার অর্থাৎ ১৬ জুলাই হালিশহর পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। এদিন বিকেল ৩টেয় সভা ডাকা হয়েছে।
অথচ কারা অনাস্থা আনছেন এবং কেন আনছেন তা পুরোপুরি স্পষ্ট নয়। অনাস্থা আনার সময় পুর নিয়ম সঠিকভাবে মানা হয়নি বলেও অভিযোগ কাউন্সিলরদের।
মামলাকারীদের আরও দাবি, এই অনাস্থা প্রস্তাব আদৌও কার্যকর হবে না, বাতিল হয়ে যাবে।
কিন্তু একবার অনাস্থা প্রস্তাব বাতিল হলে আগামী ছয় মাসের মধ্যে আর অনাস্থা প্রস্তাব আনা যাবে না। তাই এই প্রস্তাব। এদিন দুপুরে আদালতে মামলার শুনানি রয়েছে।












Click it and Unblock the Notifications